তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২০ রাত ০৯:১৪
৮৭০
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে চাঁদপুর ইউনিয়নে আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাত বছর বয়সি শিশু শিক্ষার্থীকে পাশ্ববর্তী দোকানদার কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনাটি ধামাচাপা দিতে বিচারের আশ্বাসে দুইদিন থানায় আসতে দেয়নি স্থানীয় একটি প্রভাবশালী মহল।
মামলা সুত্রে জানা যায়, ২৫ অক্টোবর রবিবার সকালে আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাত বছর বয়সি শিশু শিক্ষার্থীকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে পাশ্ববর্তী দোকানদার একই এলাকার মৃত মোফাজ্জলের ছেলে সেলিম (৪০) দোকানের ভিতরে নিয়ে শরীরের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়। বন্ধ দোকানে শিশু শিক্ষার্থীর ডাক-চিৎকার শুনে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে সেলিম পালিয়ে যায়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৃত নুরুল হক চৌকিদারের ছেলে মোঃ ইয়াছিন এ ঘটনাটি ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে বিচার শালিশের নামে ২দিন ওই শিশুর পরিবারকে থানায় আসতে দেয়নি। অবশেষে বিচার না পেয়ে ২৭ অক্টোবর শিশুর পিতা কাজল মিয়া বাদী হয়ে ধর্ষণের চেষ্টাকারী সেলিমকে আসামী করে তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইয়াছিন মিয়ার কাছে জানতে চাইলে থানায় আসতে না দেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, অপরাধীর বিচার হোক তা আমি চাই।
তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত/ ০৩ এর ১০ ধারায় মামলা রুজু করা হয়েছে, মামলা নং ০৭। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত