অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং সদস্য হলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২০ রাত ১০:১১

remove_red_eye

৬৮৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কমিউিনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য মনোনীত হয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস।
শনিবার ভোলা জেলা পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে তার হাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ কর্তৃক প্রেরিত সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। একই সাথে শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেনের হাতেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।  
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম জাকারিয়া, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান, এ রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর  মো. মঞ্জুরুল আলম, ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম মাস্টার।
অনুষ্ঠানে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ও ভোলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সদস্য, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
 এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার কমিউনিটি পুলিশিং এর আইনগত ভিত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেন, অপরাধ দমন, অপরাধ প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে  কমিউনিটি পুলিশিং ভ্যাকসিন হিসেবে কাজ করে। মুজিবর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের এ অঙ্গীকার বাস্তবায়নে আমাদের প্রানান্তর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা চাই সত্যিকারের জনগণের পুলিশ হতে। একটি সমৃদ্ধ সোনার বাংলা গঠনে যে ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপদ পরিবেশ দরকার সেটি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...