বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১লা নভেম্বর ২০২০ রাত ০৮:৫৮
৭১৪
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উপজেলা পর্যায়ে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে ১০ বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বোরবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,পৌর মেয়র মো. রফিকুল ইসলাম,ইউএনও সাইফুর রহমান তাঁদের হাতে ওই পুরস্কার ও সনদ তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আরো বক্তৃতা করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
গত বুধবার(২৮অক্টোবর) উপজেলার কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ে ওই প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন । ওইদিন অলিম্পিয়াডের উদ্বোধন করে বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান
অলিম্পিয়াডে উপজেলার উচ্চ মাধ্যমিক(কলেজ) পর্যায়ের ৩টি ও মাধ্যমিক পর্যায়ের ২৪ টি প্রতিষ্ঠানের মোট ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কলেজ পর্যায়ে ১ম স্থান অধিকার করেছেন সরকারি আবদুল জব্বার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুদীপ্ত কুমার দাস। ২য় ও ৩য় স্থান অধিকার করেন একই কলেজের মো. হামিম ও আলী আজগর রুমী। ৪র্থ ও ৫ম স্থান অধিকার করেন বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজের সাবিনা ইয়াসমিন ও আকলিমা।
অন্যদিকে স্কুল পর্যায়ে ১ম স্থান অধিকার করেছেন কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহির আশহাব লাবিব। ২য় স্থান অধিকার করেছেন একই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া জাহান ইফতি। ৩য় স্থানটিও ছিল ওই স্কুলের ১০ম শ্রেণির আরেক শিক্ষার্থী হোসাইন আহম্মেদ মুসাইদের । এ গ্রæপে ৪র্থ স্থান অধিকার করেছেন কাঁচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সিয়াম আহমেদ এবং ৫ম স্থান লাভ করেন পশ্চিম বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের মো. মাহিম। ওইদিন আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার(ভূমি) সোয়াইব আহমাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,এফ,এম, নাজমুস সালেহীন প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত