অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


লালমোহনে কবি রিপন শানকে সংবর্ধনা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা নভেম্বর ২০২০ রাত ০৮:০৩

remove_red_eye

৭৬৩



লালমোহন প্রতিনিধি : আন্তর্জাতিক মিডিয়া সংগঠন অষ্টিয়া বাংলাদেশ প্রেসক্লাবের বাংলাদেশের কোঅর্ডিনেটর নিযুক্ত হওয়ায় ভোলা জেলার লালমোহন উপজেলার ইতিহাসখ্যাত দানবীর মুজিবুর রহমান পাঞ্চায়েতের সুযোগ্য দৌহিত্র, মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ সালাউদ্দিন মিয়ার সন্তান- কবি কন্ঠশিল্পী, অভিনেতা প্রভাষক সাংবাদিক শাহাবুদ্দিন রিপন শানকে ফুলেল  সংবর্ধনা দেয়া হয়েছে।
১ নভেম্বর ২০২০ সন্ধ্যা ৭টায় লালমোহনের আধুনিক চাইনিজ রেষ্টুরেন্ট ফুডপ্লেসে সংবর্ধনার আয়োজন করে দানবীর মুজিবুর রহমান পঞ্চায়েত সমাজকল্যাণ ট্রাস্ট। নান্দনিক আয়োজনটির ব্যবস্থাপনায় ছিল- লালমোহন মিডিয়া ক্লাব ও শান ফাউন্ডেশন।
দানবীর মুজিবুর রহমান পঞ্চায়েত সমাজকল্যাণ ট্রাস্ট এর সিনিয়র উপদেষ্টা আনিচল হক কুট্টি হাওলাদার এর সভাপতিত্বে এবং লালমোহন মিডিয়া ক্লাব এর সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, মিডিয়া ক্লাবের উপদেষ্টা ও লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়া, মুজিবুর রহমান পঞ্চায়েত সমাজকল্যাণ ট্রাস্ট এর সভাপতি নজরুল ইসলাম সেলিম পাঞ্চায়েত, ভোলা জেলা পরিষদের সদস্য মনির হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাজিম উদ্দিন জাহাঙ্গীর, লালমোহন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম, তোলপাড় কৃষ্টি সংসারের উপদেষ্টা ও দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম হাওলাদার, লালমোহন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ মাকছুদ উল্যাহ, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম-সম্পাদক ও রোদসী কৃষ্টিসংসারের সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন মিয়া, লালমোহন মিডিয়া ক্লাবের সহ-সভাপতি তারেকুল ইসলাম খালেক প্রমূখ। সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন- লালমোহন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল।
 
সংবর্ধনায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মজিবুর রহমান পঞ্চায়েত সমাজকল্যান ট্রাস্ট এর উপদেষ্টা সদস্য নাছিম উদ্দিন ফিরোজ হাওলাদার, এবিএম মহিউদ্দিন কবির হাওলাদার, লালমোহন রিপোর্টাস ইউনিটির সভাপতি ও প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি, যুগ্ম সম্পাদক মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার রাব্বী, দপ্তর সম্পাদক আজিম খান, লালমোহন মিডিয়া ক্লাবের যুগ্মসম্পাদক আবদুর রহমান নোমান, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মলিন, দপ্তর সম্পাদক জাকির হোসেন জুয়েল, প্রচার সম্পাদক জসিম মাতাব্বর, লালমোহন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও লালমোহন মিডিয়া ক্লাবের সদস্য জাকির পাঞ্চায়েত,  প্রভাষক মোঃ মোসলউদ্দিন মুরাদ,  ট্রাস্ট এর সদস্য আবু নোমান নয়ন, সবুজ পারভেজ পঞ্চায়েত, মোঃ রুবেল শান, মোঃ শাকিল শান, মোঃ জিহাদ হোসেন, ইখতিয়ার হাসান তাওহিদ, গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আসিফ এবং সাধারন সম্পাদক শামীম সর্দারের নেতৃত্বে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সমাজকর্মীরা।  

সংবর্ধনায় বক্তরা তাদের বক্তব্যে বলেন- আমাদের লালমোহনের সূর্যসন্তান কবি রিপন শান দেশের গন্ডি পেরিয়ে সুদূর ইউরোপের দেশ থেকে যে সম্মান অর্জন করেছে তার জন্য আজকে তাকে আমরা সংবর্ধনা দিচ্ছি এবং সাথে সাথে আমরাও সম্মানিত বোধ করছি। রিপন শান শারীরিকভাবে লালমোহনে থাকে কিন্তু মানসিককভাবে সে ইউরোপে থাকেন। কথায় আছে- যে দেশ জ্ঞানীগুণীর কদর করতে জানেনা, সে দেশে জ্ঞাণী জম্মায় না। গুণী লোককে সম্মান দিলে সম্মান পাওয়া যায় বহুগুণে । প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ বলেন- আজকে কবি রিপন শান এর যেই অর্জনের জন্য আমরা তাকে সংবর্ধনা দিচ্ছি এটি আসলে তার নিরন্তর সততা, সাধনা ও দেশপ্রেমের ফসল । মুক্তিযোদ্ধার সন্তান রিপন শান এর কৃতিত্বে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি যারপরনাই গর্ববোধ করছি । বহুগুণের গুণী রিপন শান তার যোগ্যতা ও দক্ষতা দিয়ে আরো বহুদূর যাবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী ।
অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক কবি রিপন শান এর যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে- লালমোহন পৌরসভার করিম রোড থেকে ফুলবাগিচা বাজার পর্যন্ত রাস্তাটি, রাস্তাটির কিংবদন্তি নির্মাতা মরহুম সমাজপতি দানবীর মজিবুর রহমান পঞ্চায়েত এর নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ ।





শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...