অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে বাঁধের ওপর নির্মিত দোকানঘর উচ্ছেদে তদন্ত শুরু

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২০ রাত ১০:৪০

remove_red_eye

৬৭৭

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : চরফ্যাসন উপজেলার ভাঙ্গণ কবলিত তেতুলিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধের উপর অবৈধভাবে নির্মিত দোকানঘর উচ্ছেদের জন্য তদন্ত শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড-২ এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে শশিভূষণ থানার পুলিশ এই উচ্ছেদ অভিযানের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয়রা জানান, ভোলার পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ চরফ্যাসন উপজেলার তেতুলিয়া নদীর ভাঙ্গণ কবলিত এলাকা বকসী লঞ্চঘাট থেকে বাবুরহাট লঞ্চঘাট পর্যন্ত নদী প্রতিরক্ষা ও  ড্রেজিং বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়ে। এই সুযোগে  প্রকল্পের এরিয়ায় বকসী লঞ্চঘাট সংলগ্ন বেড়ি বাঁধে স্থানীয় ৮ প্রভাবশালী ব্যক্তি বাধের জমি দখল করে প্রকল্পের কাজের জন্য এনে রাখা মালামাল ব্যবহার করে স্থায়ী দোকানঘর নির্মাণ করে বাজার মিলিয়েছে। অভিযোগ রয়েছে ওইসব দোকানঘরের পজেশন বা ভিটি স্থানীয় মৎস্য আড়ৎদার ও বিভিন্ন ব্যবসায়ীদের কাছে দেড় থেকে দুই লাখ টাকায় বিক্রি করা হচ্ছে।  এছাড়াও এসব অবৈধ দোকান নির্মাণের জন্য বণ্যা নিয়ন্ত্রণ প্রকল্প এলাকার স্টক নদীর পাড় পাইলিং হিসেবে সংরক্ষিত সিসি বøক দিয়ে অবৈধভাবে ওই বাজারটির চারপাশ ঘেরাও করা হয়েছে। যা বন্যা নিয়ন্ত্রণ ও নদী প্রতিরক্ষা বাঁধ ডিজান বহির্ভুত ও ওই প্রকল্পটি হুমকির মুখে পড়েছে।  অভিযোগ রয়েছে কলমী ইউনিয়নের আঞ্জুরহাটের বকসী লঞ্চঘাট এলাকার স্থানীয় ইসমাইল মেম্বার, তুহিন হাওলাদার, মিজানুর রহমান, আলমগীর মৃধা, আকবর হোসেন, আবুল বাশার, মো. ঘাবিব ও  ফরহাদ মিলে ওই প্রকল্প এলাকায় বেড়ি বাঁধের উপরে আধাপাকা এসব স্থাপণা নির্মাণ করেছে। তবে নিজেদের রেকডিয় জমিতেই দোকান তুলেছেন বলে দাবি করেছেন তারা ।
পানি উন্নয়ন বোর্ড ভোলা-২ এর উপ বিভাগীয়  প্রকৌশলী মিজানুর রহমান জানান, এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড-২ চরফ্যাশনের উপ-সহকারী প্রোকৌশলী মো. শাহ আলম ভূইঁয়া শশিভূষণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিঘ্রই বাধের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং সংশ্লীষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেয়া হবে।
শশিভূষণ থানার অফিসর ইনচার্জ রফিকুল ইসলাম জানান, অবৈধ এসব স্থাপনা শিঘ্রই উচ্ছেদের অভিযান পরিচালনা হবে। এবং পানি উন্নয়ন বোর্ডের দায়েরকৃত অভিযোগের আলোকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...