অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় ৫ জন আহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২০ দুপুর ০১:২২

remove_red_eye

৮০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে জেলেরা হামলা চালিয়েছে। এতে মৎস্য কর্মকর্তা,নির্বাহী ম্যাজিষ্ট্রেট,পুলিশসহ ৫ জন আহত হয়েছে।  ভোলার ইলিশা বঙ্গের চর এলাকার মেঘনা নদীতে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে আজ বুধবার সকালে ভোলার ইলিশা মেঘনা নদীতে জেলেদের  মাছ ধরার উৎসব চলে।  নৌ পুলিশ  সকালে অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করেছে।
 ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুর ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মাছ ধরা বন্ধের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগের দিন মঙ্গলবার রাত ২টার দিকে ভোলা প্রশাসনের একটি টিম পুলিশসহ একটি স্প্রিডবোট ও ২টি ট্রলার যোগে মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় অভিযানে যায়। এ সময় একটি ট্রলার থেকে জেলেরা নদী মাছ ধরতে দেখলে তাদের আটকের চেষ্টা চালায়। ওই ট্রলারে থাকা ১৩/১৪ জন জেলে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালিয়ে পালিয়ে যায়। এসময় অভিযান টিমের মাঝি বাহার ৯২৭) ও জাকির (৩৫) নদীতে পড়ে যায়। জেলেদের হামলায়  ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এ্যাসিল্যান্ড মো: আবু আবদুল্লাহ খান ও  পুলিশ কনষ্টবল রাসেলসহ ৫ জন আহত হয়। এদের মধ্যে মৎস্যকর্মকর্তার অবস্থা গুরুতর। পরে  আহতদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। তবে মামলা প্রস্তুতি চলছে বলে জেলা মৎস্যকর্মকর্তা জানান।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...