দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২০ রাত ০১:২০
৭৪১
দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে নিলু বেগম (২৩) নামে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে হারুন ও তার স্ত্রী সুরমা বেগমের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যা ৬টায় দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরশুভী এলাকার শহীদ মেম্বারের বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ নিলু বেগম বর্তমানে দৌলতখান হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।
আহত গৃহবধূ নিলু বেগম জানান, গতকাল সন্ধ্যায় আমাদের বাড়ির এক মহিলা আমাকে জিজ্ঞাসা করে পার্শ্ববর্তী বাড়ির হারুনের স্ত্রী সুরমা বেগম আমাদের বাড়িতে কেন আসেনা ? তখন আমি বললাম আমার বোনের মেয়ের বিবাহ বিচ্ছেদ এর পর থেকে তাদের সাথে আমাদের আগের মত সু-সম্পর্ক নেই। তারা আসলেই কি না আসলেই কি। এ কথার জেরে হারুন এবং তার স্ত্রী সুরমা বেগম আমাকে চুলের মুটি ধরে আমাদের উঠান গুরিয়ে লাঠি দিয়ে বেধরক মারধর করতে থাকে। এতে আমার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন হয়। পরে আমাদের পরিবারের সদস্যরা আহত অবস্থায় আমাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আমি দৌলতখান হামপাতালে চিকিৎসাধীন রয়েছি। এ বিষয় অভিযুক্ত হারুন ও তার স্ত্রী সুরমা বেগম আনিত অভিযোগ অস্বীকার করেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক