অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

পৃথিবীতে বঙ্গবন্ধুর মতো নেতা আসবেন না: তোফায়েল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২০ রাত ১০:৪২

remove_red_eye

১১২০

বাংলার কণ্ঠ ডেস্ক : পৃথিবীতে হয়ত অনেক নেতা আসবেন, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা আর আসবেন না বলে মনে করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেকমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। তার মতে, বঙ্গবন্ধু কোনো জাতীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন আন্তর্জাতিক নেতা। বঙ্গবন্ধু মৃত্যুবরণ করেননি, তিনি আছেন এবং থাকবেন বলেও মনে করেন জাতির জনকের ঘনিষ্ঠ এই সহচর।
মঙ্গলবার রাতে মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে আনা সাধারণ প্রস্তাবের ওপর আলোচনাকালে তোফায়েল এসব কথা বলেন। এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব উত্থাপন করেন।প্রায় আধাঘণ্টার বক্তৃতায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ উনসত্তরের গণঅভ্যুত্থান এবং স্বাধীনতা পূর্ববর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বারবার আবেগাপ্লুত হয়ে যাওয়া তোফায়েল আহমেদ বলেন,জাতির পিতা সপরিবারে রক্ত দিয়ে বাঙালি জাতির রক্তের ঋণ শোধ করে গেছেন। কোনোদিন জাতি তাকে ভুলতে পারবে না। উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ বলেন,মতিউরের মৃত্যুর পর সত্যিকার গণঅভ্যুত্থান শুরু হলো। মানুষ রাজপথে নেমে এলো। মানুষ সান্ধ্য আইন ভঙ্গ করলো। আমরা ৯ ফেব্রæয়ারি পল্টনে জনসভার ডাক দিলাম। সেই জনসভার পর ছাত্র আন্দোলন চলে এলো এক দফায়। বক্তৃতার শেষ পর্যায়ে সাবেক এই মন্ত্রী বলেন, জন্মশতবার্ষিকীতে বলতে চাই জাতির পিতা, এই জাতি কোনোদিন আপনাকে ভুলবে না। আপনার স্বপ্নের বাংলাদেশ আপনার কন্যা গড়ে তুলছেন। তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সম্মানিত রাষ্ট্রে পরিণত করেছেন। তিনি আন্তর্জাতিক বিশ্বের মহান নেতা। আলোচনায় অংশ নেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম প্রমুখ। সূত্র: ঢাকা টাইমস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...