অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ২০ হাজার ৬’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হবে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২০ রাত ১০:৪৭

remove_red_eye

১০০৪

হাসনাইন আহমেদ মুন্না :  ভোলা জেলায় চলতি রবি মৌসুমে ২০ হাজার ৬’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হবে। এর মধ্যে ১৯ হাজার ৩’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বরো ধান, গম, ভূট্রা, সরিষা, সূর্জমূখী, চিনামাদাম, শীতকালীন মুগ, গ্রীস্মকালীন মুগ ও পেয়াজ চাষে বীজ ও সার দেয়া হবে। প্রত্যেক কৃষককে একটি করে ফসলের অনুকূলে সরকারিভাবে বীজ ও সার প্রদান করা হবে। আর এর জন্য মোট বরাদ্দ এসেছে ২ কোটি ২০ লক্ষ ৭০ হাজার টাকা। এছড়া প্রাকৃতিক দূর্যগের কারণে ক্ষতিগ্রস্থ ১৩’শ কৃষককে লোকসান পূষিয়ে নেয়ায় জন্য বীজ ও সার দেয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই কৃষকদের মাঝে এসব বিতরণ শুরু হবে।
কৃষি বিভাগ সূত্র জানায়, ১৯ হাজার ৩’শ কৃষকের মধ্যে একজন কৃষক বরো ধানের জন্য ১ কেজি উন্নত মানের বীজ ও ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার পাবে। গমের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পাবে। ২ কেজি করে বীজ  ভূট্রার জন্য। আর ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। সরিষার জন্য ১ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি। সূর্জমূখীর ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
একইভাবে চিনামাদামের জন্য ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। শীতকালীন মুগ ডালের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। গ্রীস্মকালীন মুওে জন্যও একই বরাদ্দ। এছাড়া পেয়াজ চাষের জন্য ২৫০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার কৃষদের দেয়া হবে।
উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ অফিসার মো: হুমায়ুন কবির বলেন, জেলার মোট ১৯ হাজার ৩’শ কৃষকের মধ্যে সদর উপজেলায় ২৩’শ ৭০, দৌলতখানে ২২’শ ৭০, বোরহানউদ্দিনে ২২’শ ৫০, তজুমোদ্দিনে ১৫’শ ৭০, লালমোহনে ২৩’শ ২০, চরফ্যাশনে ৬৯’শ ৮০ ও মনপুরায় ১৫’শ ৪০ জন কৃষক রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক হরলাল মধু জানান, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দূর্যগের কারণে কৃষকদের ক্ষয়ক্ষতি পূষিয়ে নেয়া ও চলতি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। এসব ফসলের মধ্যে গম, টমোটো, সূর্জমূখী, মরিচ, সরিষা রয়েছে। এর জন্য ব্যায় ধরা হয়েছে ১২ লাখ ৪৯ হাজার টাকা। যার বিতরণ কিছু দিনের মধ্যেই শুরু হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...