বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২০ রাত ১০:৪৭
৯৭৬
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় চলতি রবি মৌসুমে ২০ হাজার ৬’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সার বিতরণ করা হবে। এর মধ্যে ১৯ হাজার ৩’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বরো ধান, গম, ভূট্রা, সরিষা, সূর্জমূখী, চিনামাদাম, শীতকালীন মুগ, গ্রীস্মকালীন মুগ ও পেয়াজ চাষে বীজ ও সার দেয়া হবে। প্রত্যেক কৃষককে একটি করে ফসলের অনুকূলে সরকারিভাবে বীজ ও সার প্রদান করা হবে। আর এর জন্য মোট বরাদ্দ এসেছে ২ কোটি ২০ লক্ষ ৭০ হাজার টাকা। এছড়া প্রাকৃতিক দূর্যগের কারণে ক্ষতিগ্রস্থ ১৩’শ কৃষককে লোকসান পূষিয়ে নেয়ায় জন্য বীজ ও সার দেয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই কৃষকদের মাঝে এসব বিতরণ শুরু হবে।
কৃষি বিভাগ সূত্র জানায়, ১৯ হাজার ৩’শ কৃষকের মধ্যে একজন কৃষক বরো ধানের জন্য ১ কেজি উন্নত মানের বীজ ও ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার পাবে। গমের জন্য ২০ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার পাবে। ২ কেজি করে বীজ ভূট্রার জন্য। আর ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। সরিষার জন্য ১ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি। সূর্জমূখীর ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
একইভাবে চিনামাদামের জন্য ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। শীতকালীন মুগ ডালের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। গ্রীস্মকালীন মুওে জন্যও একই বরাদ্দ। এছাড়া পেয়াজ চাষের জন্য ২৫০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার কৃষদের দেয়া হবে।
উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ অফিসার মো: হুমায়ুন কবির বলেন, জেলার মোট ১৯ হাজার ৩’শ কৃষকের মধ্যে সদর উপজেলায় ২৩’শ ৭০, দৌলতখানে ২২’শ ৭০, বোরহানউদ্দিনে ২২’শ ৫০, তজুমোদ্দিনে ১৫’শ ৭০, লালমোহনে ২৩’শ ২০, চরফ্যাশনে ৬৯’শ ৮০ ও মনপুরায় ১৫’শ ৪০ জন কৃষক রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক হরলাল মধু জানান, সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দূর্যগের কারণে কৃষকদের ক্ষয়ক্ষতি পূষিয়ে নেয়া ও চলতি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। এসব ফসলের মধ্যে গম, টমোটো, সূর্জমূখী, মরিচ, সরিষা রয়েছে। এর জন্য ব্যায় ধরা হয়েছে ১২ লাখ ৪৯ হাজার টাকা। যার বিতরণ কিছু দিনের মধ্যেই শুরু হবে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক