অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের নামে টাকা নেয়া হলেই কঠোর ব্যবস্থা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২০ রাত ১০:৫৫

remove_red_eye

৯৯৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ ওঠায় মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার  কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
বৈঠকে জেলা শিক্ষা অফিসার মধাব চন্দ্র দাস  জানান, অ্যাসাইনমেন্ট দেয়া ও রির্পোট জমা নেয়ার নামে বিভিন্ন প্রতিষ্ঠান একশ টাকা করে নেয়ার অভিযোগ আসার বিষয়টি জেনে তিনি একদিন আগে  ১৫টি স্কুল পরিদর্শন করেছেন।  অনেক প্রতিষ্ঠান ৫শত টাকা করে নেয়ারও অভিযোগ ওঠে। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে সকল পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় সরকার বিশেষ অ্যাসাইনমেন্ট নেয়ার নির্দেশ দিয়েছে। শিক্ষার্থীরা বাড়ি বসে এর উত্তর দিয়ে লিখি তা স্কুলে নিজে বা অভিভাবক দিয়ে জমা দেয়ার নির্দেশ দিয়েছে। এর জন্য কোন প্রকার টাকা না নেয়ার জন্য সরকারের নির্দেশ রয়েছে। এর পরও কেউ টাকা নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।  এদিকে
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ছালাউদ্দিন জানান, অ্যাসাইনমেন্টের জন্য টাকা নেয়ার কোন সুযোগ নেই। সহকারী শিক্ষক সারমিন জাহান শ্যামলী জানান, কম্পিউটারের কম্পোজ করতে টাকা খরচ হতে পারে। ওই টাকাও যাতে ব্যয় না হয় এর জন্য তিনি তার ক্লাসের শিক্ষার্থীদের নিজ হাতে অ্যাসাইনমেন্টে লেখার নির্দেশ দিয়েছেন  । অপর দিকে এই শিক্ষকও ফ্যাকআইডি ব্যবহারকারী ও ফেসবুকের অপব্যবহারকারীদেও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। এদিকে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠকে জেলা প্রশাসকের সভাপতিত্বে বক্তব্য রাখেন , পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া , কোস্টগার্ড অপারেশন অফিসার লেঃ মাহমুদ সাব্বির, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন,  প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক আবু তাহের, সমাজসেবা উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, নাগরিক কমিটির সহসভাপতি প্রফের দুলাল চন্দ্র ঘোষ, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেসহ কর্মকর্তরা ।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...