বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২০ রাত ০৯:৫৪
১৪২০
শহীদুল ইসলাম সাগর ,ইলিশা : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সর্দার হাট ১৫ নং পূর্ব গুপ্ত মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক উন্নয়ন মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১২ নভেম্বর) উক্ত স্কুলের প্রধান শিক্ষক মো: ফিরোজ কবিরের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় গুপ্ত মুন্সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি টিপু সুলতান ২০১৯-২০ অর্থ বছরের সিলিপ প্রকল্পের আয়-ব্যয় তুলে ধরেন যা বিগত বছর গুলোতে প্রতিষ্ঠানে হয়নি। বিগত বছরের প্রাক-প্রাথমিক সিলিপ প্রকল্পের কোনো উন্নয়নমূলক কাজ না হওয়ায় এই বিষয়ে উপস্থিত সকলে অসন্তোষ প্রকাশ করেন। প্রাথমিক বিদ্যালয়টি ইউনিয়ন সহ উত্তর ভোলায় একটি আধুনিক মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ম্যানেজিং কমিটির সভাপতি টিপু সুলতান শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় অভিভাবকবৃন্দদের কাছে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।পাশাপাশি নতুন ভবন তৈরি, পুকুর ভরাট, পুরাতন ভবন সংস্কার, ক্লাস রুম বর্ধিতকরণ, ছাত্র-ছাত্রী সংখ্যা বৃদ্ধিকরণ, প্রতিষ্ঠান আধুনিকায়ন করন, ডিজিটাল ও মানসম্মত শিক্ষাদান পদ্ধতির ব্যাপারে সভাপতি তাগিদ প্রদান করেন। শিক্ষকদের অনলাইন ক্লাস করার জন্য বিভিন্ন দিক নির্দেশরা দেয়া হয়। স্থানীয় সুধীসমাজ, ম্যানেজিং কমিটির সদস্যসহ সকলকে নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে প্রতিষ্ঠানটিকে গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। উক্ত প্রতিষ্ঠানে শ্রেণী কক্ষের সংকট থাকায়, ক্লাস নিতে হিমশিম খেতে হয়েছিলো শিক্ষকদের, সুন্দর ও মনোরম পরিবেশে ক্লাস নিতে একান্তই একটি ভবনের প্রয়োজন, যা ইতিমধ্যে অন্যান্য সকল প্রাইমারী স্কুলে দেওয়া হয়েছে। বাচ্চাদের গুণগত মান ও ভালো ফলাফলের জন্য, সাবেক শিল্প ও বানিজ্যমন্ত্রী, ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ মহোদয় এবং জেলা-উপজেলা পর্যায়ে, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্কুলের জন্য একটি প্রস্তবিত ভবনের দাবি জানিয়েছেন ম্যানিজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা ও অভিভাবকরা। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মৌলভীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিন, ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মাকসুদ, শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো: রুহুল আমিন, মো: নাজিম, তানবীর আহমেদ নবীক, জোবায়ের সর্দার, সাগর তালুকদার, স্কুলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত