অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনে ভূয়া সনদে বাল্যবিয়ের আয়োজন, বরের মায়ের কারাদণ্ড


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২০ রাত ০৯:৫৩

remove_red_eye

৭৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় এক স্কুল পড়ুয়া (১৩) বছরের ছাত্রীকে ভূয়া জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে বাল্য বিয়ের প্রস্তুতিকালে নাজমা বেগম (৪৫) নামে এক বরের মাকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও এ বিয়ের সহযোগীতা করার জন্য আব্দুল আল নোমান (২৬) নামে এক যুবকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।
সাজাপ্রাপ্তরা নাজমা বেগম ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুসুমবাগ গ্রামের মোঃ হারুনের স্ত্রী এবং আব্দুল আল নোমান একই উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুলসুমবাগ গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাড়িতে যাই। এসময় ভূয়া জন্মসনদ পত্র দিয়ে এক  মেয়ের বাল্য বিয়ে দেওয়ার প্রস্তুতিকালে আমরা বরের মা ও বাল্য বিয়ের সহযোগীকে আটক করি। এছাড়াও বাকীরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বরের মা নাজমা বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও সহযোগী আব্দুল আল নোমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...