অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২০ রাত ০৯:৫৭

remove_red_eye

৭৩৫

দৌলতখান  প্রতিনিধি : ভোলার দৌলতখানে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী চাকরিপ্রত্যাশী উম্মে কুলছুম শনিবার (১৪নভেম্বর) দৌলতখান রিপোর্টার্স ইউনিটিতে ওই শিক্ষকের বিরুদ্ধে সংবাদবাদ সম্মেলন করেন। সংবাদবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উম্মে কুলসুম বলেন, গত নয় মাস আগে দক্ষিণ ভবানীপুর সংলগ্ন স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মফিজুল ইসলাম  ওই মাদ্রসায় চাকরি দেওয়ার নামে নানা খরচ দেখিয়ে তার কাছ থেকে ৪৭ হাজার টাকা নেন। পরে মাদ্রাসার ঘর নির্মাণের জন্য তিনি আরও ১ লাখ ৭০ হাজার টাকা দাবি করেন। এ ছাড়া ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মাদ্রাসার প্রধান হিসেবে তাকে আরও ৫০ হাজার টাকা না দিলে চাকরি দেওয়া হবে না বলে তার ওপর চাপ সৃষ্টি করেন। সে এসব দাবি পূরণে অপরাগতা প্রকাশ করে সকল কাগজপত্র ও ৪৭ হাজার টাকা ফেরত চাইলে প্রধান শিক্ষক তা না দিয়ে ভয়ভীতি দেখান। এ ঘটনার প্রতিকার চেয়ে চাকরিপ্রত্যাশী উম্মে কুলসুম দৌলতখান থানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মফিজুল ইসলাম বলেন, উম্মে কুলছুম এ প্রতিষ্ঠানে চাকরি করবে না বলে তার প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে গেছেন। তিনি যেসব অভিযোগ করেছেন তা স¤পূর্ণ মিথ্যা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, উম্মে কুলছুল বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...