দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২০ রাত ১০:১৮
৯৮৯
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা শাহাজানের বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন , শাহাজান, নুর নাহার, ফাতেমা আক্তার ও তানজিলা ও জুয়েল। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শাহাজানের স্ত্রী নুর নাহার জানান, শুক্রবার বিকালে ওই বাড়ীর ইউপি সদস্য ইয়াছিন আমাদের ভোগদখলীয় জমি থেকে জোরপূর্বক গাছ কর্তন করে। এসময় বাধা দিলে ইউপি সদস্যের নেতৃত্বে ১০/১৫জন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘর ভাঙচুর করে। এ ব্যাপারে ইউপি সদস্য ইয়াছিনের সাথে যোগাযোগ করলে তিনি হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে মাওলানা শাহাজানের সাথে জমিজমা নিয়ে তাঁেদর বিরোধ চলছে। শুক্রবার তাদের দখলীয় জমির গাছ কাটতে গেলে শাহাজান গংরা লাঠিসোটা দিয়ে হামলা করে। হামলায় তাঁর মা আরফুজা বেগম সহ ৪জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত আরফুজা বেগম দৌলতখান উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্য ইয়াছিন দৌলতখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত