অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২০ রাত ১০:১৫

remove_red_eye

৭৭৮

 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে স্ত্রীকে গোপনে তালাক দিয়ে অবৈধভাবে ঘর-সংসার করার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ এনে সোমবার দৌলতখান রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন গৃহবধূ জেসমিন বেগম। সংবাদ সম্মেলনে জেসমিন বলেন, দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা  ২ নং ওয়ার্ডের বাসিন্দা ওবায়দুল হকের ছেলে রিপনের সঙ্গে পারিবারিকভাবে  গত ১০ -০১-২০০৫ ইং তারিখ ৫০ হাজার টাকার দেন মোহরে তার বিয়ে হয়। জেসমিন বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিযনের রফিকুল ইসলামের মেয়ে জেসমিন বেগমের সাথে । বিবাহর পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিলো। বিবাহের কিছুদিন পর রিপন বিভিন্ন মেয়েদের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্ব›দ্ব-সংঘাত লেগেই থাকতো। প্রায়ই জেসমিনকে মারধর করা হতো। স্বামীর অবৈধ কর্মকান্ড ও নির্যাতনের বিষয়ে গত ১১-১২-২০১৭ ইং তারিখে  জেসমিন দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। সালিশে মুচলেকা দিয়ে স্ত্রীকে ঘরে তুলে নেয় রিপন। গত কয়েক দিন আগে স্ত্রী জেসমিনকে স্বামী রিপন জানায় তাকে ১-২-২০১৭ ইং তারিখে তালাক দেওয়া হয়েছে। তালাকের বিষয়টি গোপন রেখে ৩ বছর ধরে রিপন আমার সাথে সংসার করেছে।  আমার দুটি সন্তান । সন্তান দুটির মুখের দিকে তাকিয়ে শত নির্যাতনের পরেও সংসার করতে চেয়েছি। এখন এ সন্তান দুটি নিয়ে আমি কোথায় যাবো? সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি লম্পট স্বামী রিপনের  বিচার দাবী করছি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...