বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২০ রাত ০৯:৪৯
১০৭০
বাংলার কণ্ঠ ডেস্ক : রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের নির্মাণাধীন একটি ভবন থেকে ৩১টি ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, শুক্রবার বিকালে ককটেলগুলো উদ্ধারের পর সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়েছে। শুক্রবার দুপুরে উত্তরা এলাকা থেকে মামুন ও সুমন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত কমিশনার হাফিজ জানান, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিকালে কামার পাড়া এলাকায় ওই নির্মাণাধীন বাড়িতে যায় পুলিশ। সেখানে ৩১টি তাজা ককটেল পাওয়া যায়। পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল সন্ধ্যায় নিয়ন্ত্রিতভাবে বোমাগুলোর বিস্ফোরণ ঘটান।
হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, নির্মাণাধীন ওই ভবনে বসেই তারা ককটেল বানিয়েছে। পরে ভোটের দিন সেখান থেকে নিয়েই কেন্দ্রের সামনে ফাটিয়েছে। গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপ নির্বাচনের দিন উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের বাইরে বোমাবাজির ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেছিল পুলিশ। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে উত্তরা এলাকা থেকে মামুন ও সুমনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত কমিশনা
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত