লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২০ সন্ধ্যা ০৭:৫৯
৭৪৩
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বেসরকারী উন্নয়ন সংস্থ ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর সাউথ এশিয়া ওয়াস রেজাল্ট প্রজেক্ট-২ আয়োজনে উপজেলা লেভেলে নেটওয়ার্কিং মিটিং এবং বেস্ট পারফরমারদের এওয়ার্ড প্রদান করা হয়েছে। ২২ নভেম্বর ২০২০ সকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাছুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ফরাজগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আবুল বশার সেলিম, বদরপুর ইউনিয়ন চেয়ারম্যান ফরিদ তালুকদার, রমাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা মাস্টার, পূর্বচরউমেদ ইউনিয়ন চেয়ারম্যান আবু ইউছুপ, লর্ডহাডিঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, চরভূতা ইউনিয়ন চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব, ধলীগৌরনগর ইউনিয়ন চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু প্রমূখ।
অনুষ্ঠানে সাউথ এশিয়া ওয়াস রেজাল্ট প্রজেক্ট-২ এর কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী মোঃ শামছুল হক । জানা যায়, প্রকল্পটি ২০১৬ সালে শুরু হয় এবং ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারনে প্রকল্পটি ৩ মাস এক্সটেনশন করা হয়। এই দীর্ঘ ৫ বছর যাবত প্রকল্পটি লালমোহন উপজেলার ৯ টি ইউনিয়নে ওয়াটার এন্ড সেনিটেশন নিয়ে কাজ করে। যার মধ্যে ছিল স্বাস্থ্য সম্মত লেট্রিন প্রদান, টিউবওয়েল প্রদান, হাত ধোয়া, পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি, বিভিন্ন গনসচেতনতা মূলক কার্যক্রম ইত্যাদি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভার্ক সাউথ এশিয়া ওয়াস রেজাল্ট প্রজেক্ট-২ এর প্রকল্প ব্যবস্থাপক কামরুল ইসলাম, প্রধান অতিথি তার বক্তব্য বলেন ভার্কের সাউথ এশিয়া ওয়াস রেজাল্ট প্রজেক্ট-২ এর কার্যক্রম এই এলাকার মানুষের অনেক উপকারে এসেছে। ইহা বর্তমান সময়ের জন্য একটি ভালো প্রকল্প ছিল। প্রকল্প নিদিষ্ট সময়ের জন্য হয়। হয়ত আর কিছুদিনের মধ্যে এই শেষ হয়ে যাবে। তবে এই কার্যক্রমগুলো আমাদেরকে অব্যাহত রাখতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে প্রকল্প সংশ্লিষ্টদের উর্ধŸতন কর্তৃপক্ষকে অনুরোধ করেন এই প্রকল্পটির মেয়াদ আরও বাড়ানোর জন্য। যাতে এই এলাকার প্রত্যেকটি মানুষ এই কার্যক্রমের আওতায় আসে।
অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন চরভূতা ইউনিয়ন চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব, লর্ডহাডিঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, চরভ‚তা ইউপি সদস্য কামাল মিঝি, প্রকল্পের ন্যাচারাল লিডার মহসিন ও ইলিয়াছ হোসন প্রমূখ। বক্তব্য শেষে বেষ্ট পারফরমারদের মধ্যে ক্রেষ্ট বিতরন করা হয়।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত