বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২০ রাত ১০:২০
১২৮৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় চর দখল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রপে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এছাড়াও রাকিব নামে চরের ১ বাসিন্দা নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে । এছাড়া আহতদের ভোলা, বরিশাল ও ল²ীপুর হাসাপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার বিকালে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনার মধ্যবর্তী দর্গম ‘ভোলার চরে’।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ’ভোলার চর’ এর প্রায় ২০০ একর জমির দখল ও আধিদপ্ত বিস্তারকে কেন্দ্র করে ওহাব আলী মেম্বার গ্রæপ ও রাসেল খান গ্রæপের মধ্যে র্দীঘ দিন ধরে বিরোধ চলছিল। কিছু দিন আগে ওই চরে হামলা ও ভাংচুর হয়। এ নিয়ে থানায় অভিযোগ দেয়া হলে সোমবার সকালে ২ পক্ষের উপস্থিতিতে পুলিশ সরেজমিনে তদন্তে যায়। এ সময় উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলে পুলিশ চলে আসে। পুলিশ আসার প্রায় ১ ঘন্টা পর বিকালে রাসেল খান ও ওহাব আলী গ্রæপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
রাজাপুরের ওহাব আলী জানান, চর থেকে পুলিশ আসার পর রাসেল খান গ্রæপ অর্তকিতভাবে হামলা চালায়। এসময় তাদের ৬ জনকে কুপিয়ে মারাতœক ভাবে জখম করা হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকা জনক। তাদের বরিশাল প্রেলন করা হয়েছে। এছাড়া রাকিব ও শেখ ফরিদ নামে ২ জনকে কুপিয়ে জখম করা হয়। কিন্তু তারা নিখোঁজ রয়েছে বলে তিনি দাবী করেন। অপর দিকে রাসেল খান জানান, সকালে তার ভগ্নপতি আবুল কালামকে মারধর করা হয়। এছাড়া চর থেকে পুলিশ চলে আসার পর ওহাব গ্রæপ হামলা চালিয়েছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছে। এদিকে খবর পেয়ে ভোলা থানার ওসি এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওয়ানা করে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পৌছতে পারে নি। ডুবো চরে তাদের স্পীড বোট ভাটায় পানি কম থাকায় আটকা পড়ে। তিনি জানান, ওই চরে রাকিব নামে ১ জন নিখোঁজ রয়েছে বলে তারা শুনেছেন।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, সকালে পুলিশ ভোলার চরে যায়। চরের বিরোধ মিটাতে দুই পক্ষকে থানায় আসতে বলা হয়। পুলিশ আসার পরই সংঘাতের ঘটনা ঘটে। তবে কোন নিহত হওয়ার খবর তারা পায়নি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত