অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সমন্বয় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২০ রাত ১০:২২

remove_red_eye

৭৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলায় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সমন্বয় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোস্ট ট্রাস্ট ও ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, প্রবীন সাংবাদিক আবু তাহের। এছাড়া আরও অংশগ্রহণ করে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ মনিরুজ্জামান আহমেদ ও পুলিশ পরিদর্শ (তদন্ত) মোঃ আরমান হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও জলবায়ু ফোরাম প্রতিনিধিবৃন্দ। সভা সঞ্চালনা করেন, কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক রাশিদা বেগম।
করোনাভাইরাস প্রতিরোধ কমিটির উপদেষ্টা মোঃ মোশারফ হোসেন বলেন, আমরা প্রথম থেকেই করোনাভাইরাস প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করেছি। আমরা মসজিদের ইমামদের সাথে সভা করে তাদের মাস্ক পরতে, সামাজিক দূরুত্ব বজায় রাখতে সচেতন করবো। এক্ষেত্রে কোস্ট ট্রাস্টর মত অন্যান্য এনজিওসহ আমরা সর্বস্তরে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবো।
করোনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রচার বৃদ্ধির মাধ্যমে শীতের শুরুতে আবারও যাহাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে এ পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা করোনা ভাইরাস মোকাবেলায় সামনে থেকে কাজ করেছি। এনজিওরা কাজ করছে, আশা করছি আমরা সকলে সমন্বিত ভাবে কাজ করে করোনার দ্বিতীয় ঢেউ হতে ভোলা সদর উপজেলাকে রক্ষা করতে পারবো। না হলে আবারও লকডাউনের মত কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তখন খেটে খাওয়া মানুষ গুলো অর্থনৈতিক সমস্যায় পরবে।
সভায় আরও বক্তব্য রাখেন, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, উপজেলা জলবায়ু ফোরাম সভাপতি মোঃ মোকাম্মেলক হক মিলন, সদস্য আদিল হোসেন তপু তালুকদার প্রমুখ। সভা পরিচালনায় সার্বিক সহায়তা করে সিএফটিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ ও একাউন্স অফিসার মোঃ ইব্রাহীম।
আলোচনা শেষে সভায় করোনাভাইরাস পরিস্থিতি যাতে খারাপের দিকে না যায় সেজন্য জলবায়ু ফোরাম ও উপজেলা প্রশাসন এক সাথে কাজ করার অঙ্গীকার করে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...