দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২০ রাত ০৯:০৩
৭৬৫
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে চার করাতকল (সমিল) মালিককে ৫০ হাজার এবং ডিলিং লাইসেন্স না থাকার অপরাধে অপর দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক বিহীন ঘোরাঘুরী করায় দুই পথচারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার বিকালে চার ঘন্টাব্যাপী উপজেলার ঘুইংগারহাট,মিয়ারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন। তিনি জানান, চার করাতকল (সমিল) মালিকের লাইসেন্স না থাকা ও সড়কে গাছের গুড়ি রাখার অপরাধে ৫০ হাজার এবং ডিলিং লাইসেন্স না থাকার অপরাধে অপর দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এসময় মাস্ক বিহীন দুই পথচারী চলাফেরা করায় এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। সবমিলেয়ে ৫৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অভিযানে দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) সুমন সংগীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
জানা যায়, রতনের করাতকলের (সমিল) গাছের গুড়ি সড়কে রাখার অপরাধে ২০ হাজার, আঃ কাদেরকে ১০ হাজার এবং লাইসেন্স না থাকার অপরাধে শিবলু ও জামালকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অপরদিকে ডিলিং লাইসেন্স না থাকায় আঃ আজিজকে ১ হাজার ও আব্দুল্লাহকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এসময় লিটন ও বশার নামের দুই পথচারীকে মাস্ক বিহীন ঘোরাঘুরী করার অপরাধে ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক