অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলার ইলিশায় ৩ সন্তানের জননীর মৃতদেহ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২০ রাত ০৯:০৮

remove_red_eye

৮৬৩

আকতারুল ইসলাম আকাশ :  স্বামীর সাথে অভিমান  করে কীটনাশক পান করে রুজিনা (২৭) বেগম নামে ৩ সন্তানের এক জননী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ইলিশা ইউনিয়নের সোনাডগী গ্রাম থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা এ লাশ উদ্ধার করেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহাবুদ্দিন পলাতক  রয়েছে।  পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।এদিকে মাকে হারিয়ে শোকে কাতর নিহতের তিন সন্তান রাব্বি (১২) খাদিজা (৯) ও ৫ বছরের শিশু সাথী আক্তার।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে আসছিলেন রুজিনা। এক পর্যায়ে অভিমানের মাত্রা সীমাহীন হয়ে গেলে। মানসিকভাবে ভেঙে পড়ে কোনো উপায়ন্তর না পেয়ে মঙ্গলবার ভোরে  ঘরে থাকা বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রতন কুমার শীল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনিও আরও জানান, ঘটনার আগ থেকেই নিহতের স্বামী মেঘনা নদীতে অবস্থান করছেন। তাই এখনো স্বামী শাহাবুদ্দিনের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।        





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...