অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দীপ্ত টিভিতে আসছে নতুন ধারাবাহিক নাটক মাশরাফি জুনিয়র

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০২০ রাত ০৯:১৭

remove_red_eye

১১০৪

বাংলার কণ্ঠ ডেস্ক : “সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প“...নিয়ে দীপ্ত টিভিতে আসছে নতুন ধারাবাহিক নাটক মাশরাফি জুনিয়র। আগামী ২৮ নভেম্বর শনিবার রাত ৮টা ৩০মিনিটে প্রচারিত হবে প্রতিদিনের ধারাবাহিক নাটক মাশরাফি জুনিয়র।  মন্ডা ও মণি; দুই ভাইবোন। গ্রামের ভেতর দাপিয়ে বেড়ায় সারাটা দিন। মন্ডা ক্রিকেট খেলে। হতে চায় মাশরাফির মতো। আর তার ছোট বোন মণি ভাইকে উৎসাহ দেয় মাঠের বাইরে থেকে। ছক্কা-চারে ভরিয়ে মন্ডা যখন দল জিতিয়ে ফেরে, মন্ডার চাইতেও যেন বেশি খুশি হয় মণি। তার ভাই একদিন সত্যি অনেক বড় ক্রিকেটার হবে! টিভিতে যেমন মাশরাফিদের দেখা যায় তেমনই দেখা যাবে তার ভাইকেও। চারদিকে হবে নাম-ডাক। এই নিয়ে সারাক্ষন বিভোর মনি।

কিন্তু তেমন কিছু হওয়ার আগে ক্রিকেট নিয়েই চেয়ারম্যানের সাথে কলহে জড়িয়ে পড়ে দুই ভাই বোন। ফাইনাল খেলাকে কেন্দ্র করে মণিদের ঘরে লাগে আগুন গায়েব হয়ে যায় মন্ডা। কোথায় গেছে মন্ডা? কেউ কি তাকে তুলে নিয়ে গেছে? নাকি ক্রিকেট খেলতে সে চলে গেছে শহরে? ভাইয়ের খোঁজে মণি যখন শহরে এসে পৌঁছায় তার জীবনে একে একে ঘটতে থাকে চমকপ্রদ সব ঘটনা। ভাইয়ের খোঁজে মাঠে গিয়ে ভাগ্যে ক্রমে তাকে ধরতে হয় ক্রিকেটর ব্যাট বল! মণি উড়িয়ে দেয় প্রতিপক্ষের উইকেট। ক্রিকেট যে তার রক্তে! তাহলে কি ভাইয়ের মতো মণিও ক্রিকেটার হয়ে উঠবে? পারবে কি সে তার ভাইয়ের স্বপ্ন এগিয়ে নিয়ে যেতে?

সবাই যেমন বলে সত্যিই কি মণি ঠিক মাশরাফির মতো খেলে? মাঠের ক্রিকেট লড়াই, বাসার পিছুটানের ভয় ঘুঁচিয়ে মণিই কি হয়ে উঠবে সময়ের সেরা? আহমেদ খান হীরকের এই গল্পে এই মেগা সিরিয়ালের চিত্রনাট্য করেছেন আসফিদুল হক এবং সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। ললিপপ প্রডাকশনের প্রযোজনায় সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, রুনা খান, চিত্রলেখা গুহ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, সাফানা নমনি, আনিন্দ, হামিম ও আরো অনেকে।  নাটকের লাইন প্রোডিউসার কিশোর খন্দকার।
    
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...