বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২০ রাত ০৯:৫১
৭৯৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : তজুমদ্দিন উপজেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যেগের উপর মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দাশের হাট বাজার এলাকায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল। ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস অনুষ্ঠানের আয়োজন করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: ফকরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরা, জেলা তথ্য অফিসার মো: আহসান কবির, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক মো: মহমুুদুল হাসান, সহকারী তথ্য অফিসার মেহেদী হাসান প্রমূখ।
এখানে বক্তারা বলেন, বর্তমান সরকার উদ্যেগ নিয়েছে কোন মানুষ গৃহহীণ থাকবেনা। আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৪৫ ধরনের সেবা দেয়া হয়ে থাকে। ভিজিডি কার্ড, মাতৃত্বকালীন ভাতা, বিধাব ভাতাসহ বিভিন্ন ভাতায় গ্রামীণ নারীরা উপকৃত হচ্ছে। নারীদের প্রতি প্রধানমন্ত্রীর আইনীসেবা সম্পর্কেও সকলের জানা প্রয়জন। সরকার সাধারণ মানুষের জটিল ৫টি রোগের জন্য জনপ্রতি ৫০ হাজার করে টাকা দিয়ে থাকে। প্রধানমন্ত্রীর ১০টি উদ্যেগ বাংলাদেশকে একটি কল্যাণমূখী রাষ্ট্রে পরিণত করছে বলেও মত দেন তারা। এছাড়া করোনাকালীন এই সময়ে প্রত্যেককে মাস্ক পরিধান ও বার বার সাবান দিয়ে হাত ধোয়ার জন্য বলেন বক্তারা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত