বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২০ রাত ০৯:৩৪
৮২৫
আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে মক্তব ও নূরানী মাদরাসার নামে বরাদ্দকৃত ২ টন জিআর চাউল উত্তোলন করে আত্নসাত করায় দুই জনকে আটক করা হয়েছে।শুক্রবার বিকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদুর চর গ্রামের পালোয়ান বাড়ী থেকে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়।
এ ঘটনার সাথে জড়িত ইউসুফ পালোয়ান পলাতক রয়েছে। এসময় ৮ বস্তা চাউল উদ্ধার করা হয়।জানা গেছে, সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চর জাঙ্গালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন মক্তব ও নূরানী মাদ্রাসার নামে বরাদ্দকৃত ২ টন জিআর চাউল উত্তোলন করে মজিবল হক পালোয়ান ও ইউসুফ পালোয়ান।উত্তোলনকৃত চাউল মক্তব ও মাদ্রাসায় না দিয়ে আতœসাত করে সেগুলো ইউসুফ পালোয়ানের বাসায় রেখে দেয়া হয়। বিষয়টি কমিটির লোকজন জানতে পেরে জেলা প্রশাসককে জানায়। জেলা প্রশাসক এ্যাসিল্যান্ডকে দায়িত্ব দেন। এসিল্যান্ড পুলিশের একটি টিম নিয়ে মজিবল হক পালোয়ান বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফ পালোয়ানের ঘর থেকে আতœসাৎ করা জিআর ৮ বস্তা চাউল উদ্ধার করেন। এসময় চাউল আতœসাৎ করার অভিযোগে মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়। ইউসুফ পালোয়ান পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।চর জাঙ্গালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন মক্তব ও নূরানী মাদ্রাসার সাধারণ স¤পাদক মোঃ শমসের আলী বলেন, মজিবল হক পালোয়ান ও ইউসুফ পালোয়ান মক্তব ও নূরানী মাদ্রাসার নাম দিয়ে ২ টন জিআর চাউল উত্তোলন করে।চাউলগুলো মাদ্রাসায় হস্তান্তর না করে সেগুলো তাঁরা আতœসাত করে। বিষয়টি আমরা জানতে পেরে জেলা প্রশাসকে জানাই। জেলা প্রশাসক এসিল্যান্ড ও পুলিশ পাঠিয়ে মজিবল হকের বাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফের ঘর থেকে আতœসাতকৃত ৮ বস্তা চাউল উদ্ধার করে। মজিবল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করে নিয়ে যাওয়া হয়। আমরা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আবু আবদুল্লাহ খান।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত