লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২০ রাত ১০:২০
৭৩০
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে অন্ত:সত্ত্বাসহ ৪জনকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকার সেকান্তর মাষ্টার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, মোসা. বিউটি বেগম (৪০), তার অন্ত:সত্ত্বাসহ মেয়ে আছিয়া বেগম (২৫), রুবিনা (১৬) ও ছেলে রায়হান (৯)। এদের মধ্যে বিউটি বেগম ও আছিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
আহত বিউটি বেগম বলেন, তাদের পুকুরের ঘাটে ছেলে রায়হান পা ধুতে গেলে তার দেবর বশিরের স্ত্রী ইয়াছমিন রায়হানকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে বিউটি বেগমের মেয়ে আছিয়া ও রুবিনাকে মারধর করে বশির, তার স্ত্রী ইয়াছমিন ও ছেলে মাহি। পরে বিউটি বেগম নিজে ঘটনা জানার জন্য গেলে তাকেও বেধড়ক মারধর করে তারা। এতে গুরুতর আহত হলে তাদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিউটি বেগম ও তার মেয়ে আছিয়া লালমোহন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে বলে জানান বিউটি বেগম।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত