অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় তিন বোরাক ব্যবসায়ীর জরিমানা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৯ রাত ০৮:৩৫

remove_red_eye

৯৮৮

জুয়েল সাহা || ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যটারী চালিত বোরাক ও অটো রিক্সা বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, গ্রামীন মটরসের মালিক মোঃ ইলিয়াছ চৌধুরীকে ৫০ হাজার টাকা, অনুকা ট্রেডার্সের  মালিক মোঃ হুমাইয়ুন কবিরকে না পাওয়ায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ সুমনকে ১ লাখ টাকা ও অনুকা ট্রেইডার্সের বিষয়ে সুপারিশ করায় মোঃ লোকমানকে ১ হাজার টাকা করে মোট ১ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ভোলার শহরের উকিল পাড়া এলাকায় এ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের পরিচালক মোঃ কাওছার হোসেন।

ভোলা সদর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের পরিচালক মোঃ কাওছার হোসেন জানান, ভোলায় ব্যাটারী চালিক বোরাক ও অটো রিক্সা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারনে যানজনের সৃষ্টি হয়। এমন প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় ঘটছে। যার কারনে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সাম্প্রতিক ওই বোরাক ও অটো রিক্সা ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে নতুন বিক্রি না করার জন্য বলা হয়। এবং তাদের কয়েকবার সর্তক করা হয়। ওই নিষেধাজ্ঞা অমান্য করে ওই ব্যবসায়ীরা প্রতিদিনই বোরাক ও অটো রিক্সা বিক্রি করায় আমরা ভোলার শহরের শহরের উকিল পাড়া এলাকায় গ্রামীন মটরস ও অনুকা ট্রেইডার্সে অভিযান চালিয়ে তিন জনকে এক লাখ ৫১ হাজার টাকা জরিমানা করি। এছাড়াও অনুকা টেইডার্স ও গ্রামীন মটরসের প্রতিষ্ঠানের সিলগালা করা হয়।