অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে মা বাবাসহ ৩ জনকে কুপিয়ে জখম করলো ছেলেরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২০ রাত ১০:৪০

remove_red_eye

৮৩১

এ আর সোয়বে চৌধুরী, চরফ্যাশন  : চরফ্যাশনে বাবা,মা ও বোনকে কুপিয়ে জখম করেছে দুই পুত্রসহ অন্যান্যরা। উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নে এমন অনাকাঙ্খীত ঘটনার জন্ম দেন চাঁন মিয়া হাওলাদার বাড়ির বাসিন্দা আ. মালেক হাওলাদারের প্রথম স্ত্রীর দুই ছেলে বারেক ও কবিরসহ প্রথম স্ত্রী কুলসুম শ্যালক শুক্কুর আলী ব্যাপারী, নাজমা বেগম,নাসীমা,ও বহিরাগত আল-আমীন। এসময় ৩জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন, আ. মালেক (৬৫) রহিমা বেগম (৪৫) ও ইয়াসমীন বেগম (২০)। এঘটনায় চরফ্যাশন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আ.মালেক সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, তার প্রথম পক্ষের ছেলেরা বসত বাড়ির মোট ৮০ শতক জমীর ৭২শতাংশ জমি জোর জবর দখল করে এবং জাল দলিল দেখিয়ে আতœসাত করে। গত মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে বাড়ির লাউ গাছের চাড়া উঠানোর মতো মিথ্যা তুচ্ছ বিষয় নিয়ে আমার প্রথম স্ত্রীর দুই ছেলেসহ প্রায় ১০/১২জন মিলে ধারালো দেশীও অস্ত্র দাসেনী দিয়ে হত্যার উদ্যেশ্যে আমাকে ও আমার দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম, মেয়ে ইয়াসমীনকে কুপিয়ে জখম করেছে। এঘটনায় ওই দুই কুলাঙ্গার পুত্রসহ অভিযুক্তরা পলাতক রয়েছে বলে সরেজমিনে গিয়ে জানা গেছে।
 জানা যায়,র্দীঘ প্রায় ২০ বছর যাবত চাঁন মিয়া হাওলাদার বাড়িতে আ.মালেকের প্রথম পক্ষের ছেলে মেয়েরা ও তার প্রথম স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজন আ.মালেককে অত্যাচার নির্যাতনসহ একাধিক মামলা ও হামলা করে আসছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ জানান, এঘটনায় থানায় একটি মামলা হলে দুজনকে আটক করা হয়। বাকিরা পলাতক রয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...