অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনে বেতন বৈষম্য নিরসনে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২০ রাত ১০:৪৭

remove_red_eye

৬৯৭

চরফ্যাসন প্রতিনিধি : বেতন বৈষম্য নিরসনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতিতে সারা দেশের ন্যায় চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য-সহকারীগণ কর্ম বিরতিতে রয়েছেন। কর্মসুচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে চরফ্যাসন উপজেলায় কর্মরত স্বাস্থ্যসহকারীদের অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান কর্মসূচী পালন করেন। গত বৃহ¯পতিবার থেকে শুরু হওয়া এ কর্ম বিরতি ২য় দিনের মতোও শনিবার (২৮নভেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়।  ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্যসহকারীর অবদান এ ¯ে¬াগানকে সামনে রেখে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন চরফ্যাসন উপজেলা শাখার আয়োজনে ২য় দিনের এই কর্মবিরতিতে উপজেলার ৭০জন স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য-সহকারীরা উপস্থীত ছিলেন।    চরফ্যাসন উপজেলার ২১ টি ইউনিয়নের ৬৩টি টিকা কেন্দ্রে৭০জন স্বাস্থ্যসহকারী রয়েছে। ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা ,২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা এবং ২০২০ সালে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রæতিতে স্বাস্থ্য পরিদর্শকদের ১১ তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের -১২ তম,স্বাস্থ্যসহকারীদের ১৩ তম গ্রেড প্রদানসহ নিয়োগ বিধি সংশোধন  করে স্বাস্থ্য কর্মিদের বেতন বৈষম্য নিরসন করা হবে। কিন্তু তা আজও আলোর মুখ দেখেনি । তাই নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবীতে সারা বাংলাদেশের ন্যায় চরফ্যাসন উপজেলার সকল স্বাস্থ্য সহকারীরা অনিদিষ্ট কালের জন্য এ কর্মবিরতি পালন করছেন ।এসময় বাংলাদেশ হেলথ  এসিস্ট্যান্ট এসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি শাহনাজ বেগম, ভোলা জেলা দাবী আদায়ের কমিটির যুগ্ম আহবায়ক মো. সিরাজুল ইসলাম,  চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি শাহ মনিরুজ্জামান,সহসভাপতি সাবের আহম্মেদ, সাধারন স¤পাদক মো. হারুন অর রশিদ, যুগ্ম সাধারন স¤পাদক  মো. নুরনবী, সাংগঠনিক স¤পাদক গোলাম কিবরিয়া,সহ সাংগঠনিক স¤পাদক হুমায়ুন কবির, মিডিয়া ও যোগাযোগ স¤পাদক নুর সোলেমানসহ চরফ্যাসন উপজেলার সকল স্বাস্থ্যসহকারীরা উপস্থিত ছিলেন।







আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...