বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২০ রাত ১১:২১
১১০৯
বাংলার কন্ঠ প্রতিবেদক : অনলাইনে আবেদন করে লটারির মাধ্যমে ভোলার সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ভিজিডি কার্ড পেলো ২৪২টি অসহায় পরিবার। রবিবার সকাল ১১টায় বাপ্তা ইউনিয়ন পরিষদে উন্মুক্তভাবে লটারির মাধ্যমে বাছাই করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিডি কার্ড বিতরণ করেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেন।
বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা জানান, চলতি মাসের ১০ তারিখ আবেদনের শেষ সময় ছিলো। এর সময়ে এক হাজারের বেশি পরিবার অনলাইনের মাধ্যমে এ আবেদন করেন। তারই ধারাবাহিকতায় ওই এক হাজার পরিবারের মধ্যে লটারি করে ২৪২টি উপকারভোগী পরিবারের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়। ভিজিডি কার্ডের সুফল ভোগকারিদের জন্য লটারি করে বক্স থেকে কাগজ উঠিয়ে স্বচ্ছতার সাথে লটারি মাধ্যমে উদ্বধোন করেন ভোলা সদর উপজেলা আ’লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের পর পর দুই বারের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন। এসময় তিনি আরো বলেন, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ নিদের্শে প্রকৃত অসহায় পরিবারদের মাঝে কার্ড বন্টন করা হয়। আগামী বছরের জানুয়ারী থেকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল পালে এসব পরিবারগুলো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম, বাপ্তা ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র দে, প্যানেল চেয়ারম্যান মনজু মাতাব্বর, ইউপি সদস্য ফারুক, নাছিরসহ আরো অনেকে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত