অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিশাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২০ রাত ১০:৩৮

remove_red_eye

১১২৩

হাসনাইন আহমেদ মুন্না : জেলার উপজেলা সদরের ধনীয়া ইউনিয়ন থেকে বিশাক্ত রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে তুলাতুলী মেঘনা পাড় এলাকা থেকে সাপটি উদ্ধার করে স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দিলে তারা উদ্ধার করে নিয়ে আসে সাপটি। বিড়ল প্রজাতীর বিলুপ্তির পথে সাপটি লম্বায় প্রায় ৪ ফুট। দেশের উত্তরাঞ্চলের ভারত সীমান্তবর্তী এলাকায় এটি বেশি দেখা যায়।
বন বিভাগের ভোলা সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো: কামরুল ইসলাম জানান, স্থানীয়রা প্রথমে অজগর ভেবে সাপটি আটক করে। এর টিকা এখনো আবিস্কার না হওয়াতে এটাকে বেশ বিশাক্তই বলা যায়। এর ছোবলে মানুষের মৃত্যু হতে পারে। উদ্ধারকৃত সাপটি প্রাপ্তবয়স্ক। এর আগে গত ২ বছরে সদরের রাজাপুর, ইলিশা ও তুলাতুলী থেকে ৭ থেকে ৮টি চন্দ্রবোড়া সাপ উদ্ধার হয়েছিলো।
তিনি বলেন, ধারনা করা হচ্ছে এই অঞ্চলে সাপটি অল্প হলেও বসতি রয়েছে। মানুষ ঝোঁপ-ঝাড়, বন-জঙ্গল উজার করাতে এটি বের হয়ে আসছে। মানুষ এর ক্ষতি না করলে এটি সাধারণত আক্রমন করেনা। সাপটি গহীন অরণ্যে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...