মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২০ রাত ১০:৪৩
৮৪৯
৭৬টি টিকাদান কেন্দ্র বন্ধ
মনপুরা প্রতিনিধি : ‘ভাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারিদের অবদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করছেন মনপুরার স্বাস্থ্য সহকারি ও স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ। গত কয়েকদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে ব্যানার টানিয়ে অবস্থান কর্মসূচী ও কর্মবিরতি পালন করায় বন্ধ রয়েছে ৭৬ টি নিয়মিত টিকাদান কেন্দ্র। এতে জরুরী স্বাস্থ্য সেবা ও টিকাদান বন্ধ থাকায় বিপাকে পড়েছে শিশু সহ দেড় লাখ বাসিন্দারা। কর্মসূচী চলাকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্টেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন, নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসন সহ বেতন গ্রেড উন্নতিকরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারিদের মহাসমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেতন বৈষম্য নিরসনের ঘোষনা দিয়েছিলেন। পরে ২০১৮ সালের ২ জানুয়ারী তৎকালিন স্বাস্থ্য মন্ত্রী আমাদের দাবী মেনে নিয়ে কমিটি গঠন করে। চলতি বছরে হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে স্বাস্থ্য মন্ত্রী ও সচিব দাবি মেনে নিয়ে লিখিত প্রতিশ্রæতি দেন। কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। দাবী আদায়ে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত