অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


প্রধানমন্ত্রী কৃষিতে নানা উদ্যোগ নেওয়ায় দেশ খাদ্যে স্বয়ং সম্পন্ন : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২০ রাত ০৮:০৩

remove_red_eye

৮৩১



লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা কৃষিতে নানা উদ্যোগ নিয়ে ফসলের উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করতে সক্ষম হয়েছে । বিএনপি ক্ষমতায় থাকা কালীন অবস্থায় অসহায় কৃষকদেরকে সারের জন্য হত্যা করতো । কিন্তু বর্তমানে আওয়ামীলীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় কৃষকরা বিনামূল্যে সার বীজ পাচ্ছে।
বুধবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে আড়াই হাজার কৃষকদের মাঝে বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। এ সময় ২ হাজার ৫ শ কৃষকের কৃষকদের মাঝে বোরাধান, গম , ভুট্টা, সরিষা,সুর্যমুখি, চিনাবাদাম, মুগ, টমেটো ও মরিচ এর বীজ ও সার বিতরণ করেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের কৃষিক্ষেত্রে গৃহীত উন্নয়ন কর্মকাÐের ফলে আজ কৃষির প্রত্যেকটি খাতে সর্বাত্মক পরিবর্তন হয়েছে। ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ প্রত্যেকটি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হওয়ায় এখন এ দেশের কৃষক কেবল খাদ্য নিরাপত্তা নয় বরং পুষ্টি নিরাপত্তা বিধানের লক্ষ্যে দেশ ক্রমে এগোচ্ছে। খাদ্যশস্য, গোলআলু, ভুট্টা এবং সবজি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনে দেশ আজ এক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং জমি হ্রাসের প্রেক্ষাপটে জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিধানের জন্য সরকার নানামুখী ব্যবস্থা গ্রহণ করে চলেছে। কৃষিবান্ধব বর্তমান সরকার সত্যিকার অর্থেই খাদ্য ঘাটতির দেশকে এক খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করার দিকে দ্রæত এগিয়ে যাচ্ছে।
সরকারের অধিক তদারকির পাশাপাশি কৃষি মন্ত্রণালয়কে সক্রিয় ভূমিকা পালন করতে। সরকারিভাবে সরাসরি কৃষকদের থেকে ফসল ক্রয় করার সুযোগ সৃষ্টিসহ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত কৃষকদের সফঙ্গ পরামর্শমূলক দিকনির্দেশনা বা আলোচনা অব্যাহত রাখতে হবে। এতে অন্তত কৃষকরা বিরাটাকার ক্ষতির হাত থেকে রেহাই পায় ।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা এ. এফ. এম শাহাবুদ্দিন সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এর আগে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্বনয় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...