অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে অবৈধভাবে নদীর তীরের মাটি কাঁটায় ১ লক্ষ টাকা জরিমানা

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০২০ রাত ০৯:৩২

remove_red_eye

৮৫১

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে অবৈধভাবে নদীর তীর থেকে মাটি কাঁটার অপরাধে একটি জাহাজ, একটি ভেকু ও ২ ব্যক্তিকে আটক করেন উপজেলা প্রশাসন। পরে আটককৃতদের বিরুদ্ধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমাণা করা হয়। আর আটক ভেকু কোষ্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের মহিষখালী এলাকায় বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে জাহাজে করে ঢাকায় নেয়া অভিযোগে শনিবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেখানে মোবাইল কোট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি কাটার সময় ২ জন লোকসহ জাহাজ ও ভেকু আটক করা হয়। আটককৃত দুইজন হলেন, আলিরতেক নারায়ণগঞ্জ এলাকার ইসমাইলের ছেলে মেহেদী হাসান (৩০) ও একই এলাকার আব্দুল খালেকের ছেলে আওলাদা হোসেনকে (৩০) আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা। আটক ভেকু কোষ্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, যেহেতু এই এলাকায় কারো বালি কিংবা মাটি কাটার কোন অনুমতি নেই তাই কেউ মাটি কাটতে পারবেনা। যারা এভাবে মাটি বা বালি কাটবে তারা দেশ, সমাজ ও জাতির শত্রæ। এদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় একটি সুত্র জানায়, নদীর তীরবর্তী এলাকায় খাল খননের নামে এক সময় মেঘনার চিহ্নিত দুই জলদস্যু মিজান ডাকাত ও ডাকাত কালাম নারায়ণগঞ্জে এসব মাটি বিক্রি করেন। বিক্রির চুক্তি অনুযায়ী মাটি কাটার সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেন। স্থানীয়দের দাবী অচিরেই দুস্কৃতিকারী মিজান ডাকাত ও কালাম ডাকাতকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে না পারলে সাধারণ মানুষের মাঝে আইন ভাঙ্গার প্রবনতা বাড়তে পারে। তাই তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শান্তির দাবী জানান প্রশাসনের নিকট।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...