বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:৪১
১০১৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক ||ভোলায় স্কুল পরিদর্শন করেছেন ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিভ তোমো হজুমি। বুধবার সকালে তিনি সদর উপজেলার মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। তিনি বিদ্যালয়ে ইউনিসেফের সহায়তায় ও কোস্ট ট্রাস্টের বাস্তবায়নে নির্মিত ওয়াস জোন পরিদর্শন সহ বিদ্যালয় কক্ষ ঘুরে শিক্ষার্থীদের হাতে তৈরী দেয়ালিকা দেখেন। এসময় তিনি ছাত্রীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিভ তোমো হজুমি’র সাথে উপস্থিত ছিলেন, ইউনিসেফের বরিশাল বিভাগীয় চীফ এএইচ তৌফিক আহমেদ, ইউনিসেফ ওয়াটার এন্ড স্যানিটেশন কর্মকর্তা মো: ফোরকান আহমেদ, ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মো: জামিল হোসেন, ইউনিসেফের এডুকেশন অফিসার রুবাইয়া মঞ্জুর, কোস্ট ট্রাস্ট আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান, এপিসি দেবাশীষ মজুমদার, স্কুলের ম্যানেজিং কমিটির সুমন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার ইউনিসেফ কান্ট্রি রিপ্রেজেন্টিভ তোমো হজুমিকে বিদ্যালয় ঘুরিয়ে দেখান। এসময় শিক্ষার্থীরা ইউনিসেফ তাদের স্কুলে ওয়াস জোন নির্মান করায় হজুমিকে ধন্যবাদ জানায়।
পরে তিনি ভোলা জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: নিত্যানন্দ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে বিকালে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডের “সাততারা” কিশোরী ক্লাব পরির্দশন করেন। কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে ক্লাবের সদস্যদের কী দক্ষতা বৃদ্ধি পেয়েছে তা সম্পর্কে তিনি কিশোর কিশোরীদের সাথে কথা বলেন।
উল্লেখ্য,জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সমন্বিত শিশুবিবাহ প্রতিরোধ কার্যক্রম (আইইসিএম) প্রকল্পের আওতায় এই ক্লাব পরিচালিত হয়। ভোলায় বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক, যৌতুক ও শিশুশ্রম রোধে কাজ করছে কিশোরী ক্লাব।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত