বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা অক্টোবর ২০১৯ রাত ১১:২৩
১২৭০
বাংলার কন্ঠ ডেস্ক : রোহিঙ্গাদের দেশে ফেরাতে ‘সেফজোন’ বা নিরাপদ অঞ্চল গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছে মিয়ানমার। নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক বিতর্কে মিয়ানমারের স্টেট কাউন্সিলর কার্যালয়ের মন্ত্রী কোয়ে তিন্ত সোয়ে ওই প্রস্তাব নাকচ করে দেন। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য সেফজোন প্রতিষ্ঠার দাবি সমর্থনযোগ্য নয়; কার্যকরীও নয়।
তল্লাশি চৌকিতে হামলার অভিযোগ এনে ২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমনপীড়ন শুরু করে মিয়ানমার সোনাবাহিনী। এরপরই সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করে লাখ লাখ রোহিঙ্গা।
ওই বছরের নভেম্বরে বাংলাদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের প্রত্যাবাসন হবে বলে জানান কোয়ে তিন্ত। তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
কোয়ে তিন্ত জানান, রাখাইনে বসবাসরত এসব বাস্তুচ্যুতদের ‘পৃথক আইনি মর্যাদা’ আছে। যারা নাগরিকত্বের পাবে তাদের ‘নাগরিকত্ব কার্ড’ দেওয়া হবে। বাকিদের দেওয়া হবে ‘ন্যাশনাল ভেরিকেশন কার্ড’।
২০১৭ সালে জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনের জন্য উত্থাপন করা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচটি প্রস্তাবের মধ্যে রাখাইনে আলাদা ‘বেসামরিক পর্যবেক্ষক সেফজোন’ প্রতিষ্ঠার প্রস্তাবও ছিল।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত