অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে ফারহান-৪ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি : এক জেলে নিখোঁজ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২০ রাত ০৮:৫৪

remove_red_eye

৯০৫

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে ঢাকা টু হাতিয়াগামী এম ভি ফারহান-৪ লঞ্চের ধাক্কায় ৬ জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।  ৬ জেলে উদ্ধার হলেও এখনো ১ জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধারকৃত আহত জেলেদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোন সন্ধ্যান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ডুবে যাওয়া ট্রলারের মাঝি নুরনবী সাংবাদিকদের জানান, রবিবার সন্ধ্যায় তজুমদ্দিনের চৌমুহনী লঞ্চঘাটে মেসার্স ফারহান নেভিগেশনের ফারহান-৪ লঞ্চ ঘাট ছেড়ে যাওয়ার সময় তার ট্রলারটিকে ধাক্কা দিলে ৬ জন মাঝি মাল্লাসহ ডুবে যায়। এ সময় পাশ্ববর্তী ট্রলারের লোকজন এসে ৫ জনকে উদ্ধার করলেও আল আমিন (১৯) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়াদের ৩ জনকে আহত অবস্থায় তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  আহতরা হলেন, রাকিব (১৮), আলাউদ্দিন (৩২) ও মোশারফ (৩৫)।  এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সোয়া ৮টায় নিখোঁজ জেলেকে উদ্ধার করা যায়নি।
ফারহান লঞ্চের সুপারভাইজার সোহাগ সাংবাদিকদের জানান, ঘাট থেকে লঞ্চ পিছনে বেগার দিলে জাল টানারত একটি নৌকার সাথে ধাক্কা লাগে। আমরা ৫জনকে উদ্ধার করলে অন্য একটি ট্রলার এসে তাদেরকে নিয়ে যায়।
উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা ট্রলার ডুবির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তজুমদ্দিন থানার ওসি জিয়াউল হক জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...