বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২০ রাত ১০:৩৩
৭৩৭
বোরহানউদ্দিন প্রতিনিধি : কুষ্টিয়া শহরের নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উঠেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই কর্মসূচী পালিত হয়। আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন ছাড়াও শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
সোমবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিলটি বোরহানউদ্দিন পৌর শহরের বিভিন্ন সড়কসমুহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হয়ে পশ্চিম বাজারে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আবদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান চৌধুরী, মো. জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সুজন মুন্সি প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। তিনি বাংলাদেশের অস্তিত্ব। সেই বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিয়ে স্বাধীনতাবিরোধী মৌলবাদী অপশক্তি বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে। তাই আর কোনো অপেক্ষা নয়, মৌলবাদীদের শিকড় উপড়ে ফেলতে হবে। যেখানেই মৌলবাদী-জঙ্গিবাদীদের অপচেষ্টা হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত