অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখান ও লালমোহনে দশ নারীকে জয়িতা সংবর্ধনা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২০ রাত ১০:৫৬

remove_red_eye

১৩৫৮

দৌলতখান প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে দৌলতখানে ও লালমোহনে ১০ নারীকে শ্রেষ্ঠ ‘জয়িতা’ সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার( ৯ ডিসেম্বর) সকালে দৌলতখান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৫ নারীকে শ্রেষ্ঠ ‘জয়িতা’ সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৫ ক্যাটাগরিতে সফল ৫ নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম খান। শ্রেষ্ঠ ৫ জয়িতা হলেন,  সফল জননী শ্রীমতি যোগমায়া দেবী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ে তোলা নারী তাছনুর বেগম, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী সবিতা রাণী দাস, শিক্ষা ও চাকুরীতে সফল নারী তাসফিয়া বেগম,  সমাজ উন্নয়নে নাহিদা পারভিন। এ সময় এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, ইউপি চেয়ারম্যান জিএস ভুট্টো তালুকদার, ইয়াছিন লিটনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। লালমোহন প্রতিনিধি জানান, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ ক্যাটাগরিতে ভোলার লালমোহনে ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় এসব জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূর নবী, ওসি মাকসুদুর রহমান মুরাদ, পরিসংখ্যান কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. সরোয়ার্দী, প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক মো. জসিম জনি প্রমূখ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...