তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২০ রাত ১১:০১
৭১৮
তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনায় ঢাকা-টু-হাতিয়া রুটে চলাচলকারী লঞ্চ এম ভি ফারহান-৪ লঞ্চের ধাকায় জেলে ট্রলার ডুবির ঘটনায় জেলের লাশ নিখোঁজের ৩দিন পর কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ড সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মেঘনায় টহল পরিচালনা করার সময় বুধবার দুপুর ২ টায় ধরনীরখাল সংলগ্ন মেঘনায় নিখোঁজের ৩দিন পর জেলের লাশ ভাসতে দেখেন। পরে তারা লাশটি উদ্ধার করে চৌমুহনী লঞ্চ ঘাটে এনে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ জেলের লাশ গ্রহণ করে থানায় নিয়ে আসেন। পরে লাশের ময়না তদন্তের জন্য ভোলা মর্গের প্রেরনের প্রস্তুতি নিচ্ছেন পুলিশ। তাৎক্ষনিক জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা নিহত জেলে আল আমীনের (১৯) পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করবে বলে জানান। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান প্রশাসন। তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদ বলেন, প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার মেঘনায় টাহল পরিচালনার সময় ধরনীরখাল সংলগ্ন মেঘনায় নিখোঁজ জেলের লাশ ভাসতে দেখে উদ্ধার করে পুলিশ নিকট হস্তান্তর করি। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, নিহত যুবকের লাশ কোস্টগার্ড উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তর করলে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করা হয়। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, নিহতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে তাৎক্ষনিক ১০ হাজার টাকা নগদ অনুদান দেয়া হবে। পরবর্তীতে তার পরিবারকে আরো সহযোগীতা করা হবে বলেও জানান তিনি।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক