অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর হাফেজ মিয়ার ইন্তেকাল এমপি জ্যাকবের শোক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২০ রাত ১০:০৭

remove_red_eye

৭৯৩

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন মিয়ার পিতা বৃহত্তর সাকুচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর হাফেজ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি। রবিবার সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের নিজ বাড়িতে অসুস্থ্য অবস্থায় ইন্তেকাল করেছেন।  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)  তিনি দীর্ঘদিন ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান নজির আহম্মদ মিয়া, সাবেক আ’লীগ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, আ’রীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার কাশেম মাতাব্বর, উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন,সহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্ধরা।এদিকে রোববার বাদ আসর আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়ের মাঠে জানাযা শেষে মরহুমের লাশ  নিজ বাড়ির দরজায় নুরাণী ও হাফেজিয়া মাদ্রাসায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমের বড় ছেলে উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...