অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বন্দুক যুদ্ধে দুই ধর্ষক নিহতের ঘটনার তদন্ত শুরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০১৯ রাত ১০:৪১

remove_red_eye

১১৮৪

আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে গত ঈদুল আযহার রাতে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হন স্থানীয় দুই বখাটের হাতে।রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে প্রেরণ করা হয়।এই ঘটনায় ভোলায় শুরু হয় ব্যাপক তোলপাড়। এমন ন্যাক্কার জনক ঘটনায় ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবী জানান পুরো ভোলাবাসী। ওই ঘটনার ২ দিন পর গত ১৪আগস্ট ভোর রাতে রাজাপুর ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের মেঘনা নদীর তীরবর্তী বেড়ীর মাথা নামক স্থানে একদল জলদস্যুদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ২ জন নিহত হয়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় নিয়ে জানতে পারেন নিহত হওয়া দুই জন ঈদের আগের রাতে স্কুল ছাত্রীকে গণধর্ষণ করা সেই দুই গণধর্ষণকারী মোঃ মঞ্জু (২৫) ও আলামিন (৩০)

এদিকে ওই ২ ধর্ষক নিহতের ঘটনা তদন্তে বুধবার (২রা” অক্টোবর) সকালে তদন্তের জন্য ঘটনা স্থলে গিয়েছেন ভোলা সহকারী কমিশনার ভূমি মোঃ কাওসার আহমেদ।
তদন্ত কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ জানান, পুলিশ যে গুলিবর্ষণ করেছে তা কি সরকারি জান মাল রক্ষার জন্য করেছে কিনা তা জানতে গিয়েছি। এবং সাক্ষীদের বক্তব্য নিয়ে এসেছি। তদন্ত রিপোর্ট তৈরি করে শীঘ্রই জেলা ম্যাজিস্ট্রেট এর কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর থানার তদন্ত ওসি মোঃ মনিরুল ইসলাম, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমান খাঁ, ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন কুমার শীল, এস আই সোহেল,এ এসআই সুজন মাঝি প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...