অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী না : তোফায়েল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২০ রাত ১১:৪১

remove_red_eye

৮৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী না। যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করছে বাংলা মানুষ আজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে  সোমবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে মানববন্ধন চলাকালে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।  প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে ভোলা বাংলা স্কুল মোড়,সদর রেড,নতুন বাজার এলাকায়  শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, সৈনিক লীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও  বিভিন্ন শ্রেণী পেশা মানুষ অংশ গ্রহন করেন। এছাড়াও ১৩টি ইউনিয়ন থেকে আসা আওয়ামীলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করে ধর্মভিত্তিক রাজনীতি শুরু করেছিল। যার ফলোশ্রæতিতে এই অবস্থা। জাতির জনক বঙ্গবন্ধু যুদ্ধপরাধীদের বিচারের কাজ শুরু করেছিলেন। যারা হত্যা, লুট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ করেছিলেন বঙ্গবন্ধু তাদের ক্ষমা করেননি। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে  তাদেরকেও ক্ষমা করে দিয়েছে।  

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর বাংলার মানুষের মনি কোঠায় চির দিন বিরাজ করবে। যতো দিন বাংলার মানুষ থাকবে তত দিন তাদের হৃদয়ের মনি কোঠায় বঙ্গবন্ধু বিরাজ করবে। কিন্তু জাতির জনকের ভাস্কর্য নিয়েও ষড়যন্ত্র শুরু হয়েছে। পৃথিবীর অনেক দেশ রয়েছে ইন্দোনেশিয়া ,মালোশিয়া মনকি পাস্তিানে ভাস্কর্য রয়েছে। ইন্দোনেশিয়া বালিতে শত শত ভাস্কর্য আছে।  তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সফিকুল ইসলাম,সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, অধ্যক্ষ সাফিয়া খাতুন প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...