অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২০ বিকাল ০৪:৪৫
১১১৬
অচিন্ত্য মজুমদার: ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভার সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে করে সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝে বইছে নির্বাচনী হাওয়া। তৃতীয় ধাপে ওই দুই পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচনের এ তফসিল ঘোষণা করে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ জানুয়ারী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী। ভোট গ্রহণের তারিখ ৩০ জানুয়ারী।
পৌরসভাগুলোর সূত্র জানায়, ১৯৯৮ সালে বোরহানউদ্দিন শহরকে পৌরসভায় রূপান্তর করা হয়। বোরহানউদ্দিন পৌরসভায় ৩ দশমিক ২৬ বর্গ কিলোমিটারজুড়ে বর্তমানে ৯টি ওয়ার্ড রয়েছে। ২০১৫ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এখানে ভোটার সংখ্যা ১০ হাজার ৭০১ জন। সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বর মাসে পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এ পৌরসভার জনসংখ্যা ১৩ হাজার ১১০ জন। তবে বর্তমানে এই পৌরসভায় জনসংখ্যা ৩০ হাজারেরও বেশি বলে দাবি পৌরমেয়র মোঃ রফিকুল ইসলামের।
অপরদিকে ১৯৯৮ সালে দৌলতখান শহরকে পৌরসভায় রূপান্তর করা হয়। দৌলতখান পৌরসভায় ২ দশমিক ৫০ বর্গ কিলোমিটারজুড়ে বর্তমানে ৯টি ওয়ার্ড রয়েছে। ২০১৫ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এখানে ভোটার সংখ্যা ১২ হাজার ৫০০ জন। সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বর মাসে পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এ পৌরসভার জনসংখ্যা ১৬ হাজার ৭২৮ জন। তবে বর্তমানে এই পৌরসভার জনসংখ্যা ৩৫ হাজারেরও বেশি বলে দাবি পৌরমেয়র মোঃ জাকির হোসেন তালুকদারের।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক তোড়জোড় শুরু করেছে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ বিরাজ করছে। এ নির্বাচনে শুধুমাত্র মেয়র পদেই রাজনৈতিক দলের প্রার্থী দেয়া যাবে। কাউন্সিলর পদে সবাই স্বতন্ত্রভাবেই নির্বাচন করবেন। গত দুইমাস আগে থাকতেই তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে মাঠে নেমেছেন। ইতিমধ্যে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এমনকি পাড়ায় মহল্লায়ও শুভেচ্ছা জানিয়ে রং বেরঙের পোস্টার চোখে পড়ছে। পাশাপাশি কেন্দ্রীয় মনোনয়ন পেতেও মেয়র প্রার্থীরা জোড় তদবির চালাচ্ছেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত