অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবিতে নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২০ রাত ১১:৩৪

remove_red_eye

৬৯৩

বাংলার কণ্ঠ ডেস্ক : নোয়াখালীর হাতিয়ায় ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নববধূসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। মঙ্গলবার হাতিয়া উপজেলার চানন্দী ঘাট থেকে ৭০-৮০ জন যাত্রী নিয়ে ক্যারিংচর এলাকার মেঘনা নদীতে ডুবে যায় ট্রলারটি।
নিহতরা হলেন- নববধূ তাসলিমা বেগম, আছমা বেগম, রাহেনা বেগম, নুর জাহান এবং দুই বছরের শিশু আফরিন আক্তার লামিয়া, আট বছরের শিশু লিলি আক্তার, পাঁচ বছরের শিশু হোসনে আরা বেগম রুপা।হাতিয়া থানার ওসি আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।
 স্থানীয় সূত্রে জানা গেছে, নলেরচর শান্তির ঘাট থেকে ৮০-৮০ জন বরযাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার মনপুরার উদ্দেশে যাচ্ছিল। পথে কেরিংচর এলাকায় ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ট্রলার থেকে সাতজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। উদ্ধার কাজে সাহায্যকারী স্থানীয় রফিক ও পুলিশের কনস্টেবল সোহাগ জানান, ট্রলারে থাকা অন্তত ৩০ জন জীবিত উদ্ধার হয়েছে। অন্যদের উদ্ধারে পুলিশসহ স্থানীয়রা কাজ করছে। ট্রলারের যাত্রীরা বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে যাওয়ায় উদ্ধার করতে সমস্যা হচ্ছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত নববধূসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩০ জনের মতো জীবিত উদ্ধার হয়েছে। তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...