চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই ডিসেম্বর ২০২০ রাত ১০:০৭
৬৯৩
চরফ্যাশন প্রতিনিধি : বিচ্ছিন্ন চর কুকরি-মুকরিকে মূল ভূ-খন্ড ভোলার চরফ্যাশনের সঙ্গে ক্রসড্যাম নির্মাণের মাধ্যমে সংযুক্ত রপ্তানীযোগ্য স্বাদু পানির রিজার্ভার সৃষ্টিসহ ভূমি পুনরুদ্ধারে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনা পরিদর্শণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় চরফ্যাশন উপজেলার দৃষ্টি নন্দন প্রাকৃতিক পরিবেশ মন্ডিত পর্যটন এলাকা চর-কুকরি সংলগ্ন মেঘনা ও তেতুলিয়া নদীর এ মোহনা পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সমুদ্র সম্পদে অপার সম্ভাবনাময়। মেঘনা নদীর মোহনায় চর কুকরি-মুকরি অবস্থিত। এখানকার মনোরম পরিবেশ ও সমুদ্রের নির্মল বায়ু ,সুন্দরবনের মতো দেখতে উপকূলীয় সবুজ বেষ্টনী। যা পর্যটন স্পট হিসেবে সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, ভোলার মূল ভূ-খন্ডের সাথে চর কুকরি-মুকরিকে যুক্ত এবং মোহনায় রিজার্ভার তৈরী করে স্বাদু পানি সংরক্ষণ ও রপ্তানী করা সম্ভব। এ প্রকল্পটির পর্যালচনা চলমান। আমরা খুব শীঘ্রই একটি মহাপরিকল্পনা গ্রহণ করব। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে চর কুকরি-মুকরি দেশের অন্যতম পর্যটন স্পট হিসেবে পরিনত হবে। এছাড়াও চরাঞ্চলবাসীর যোগাযোগ ব্যবস্থারও আমুল পরিবর্তন আসবে। পরে জেলে ট্রলারসহ আমদানী রপ্তানীতে নৌ-চলাচল ও কৃষি উন্নয়নে সেচ সুবিধার কল্পে কুকরি-মুকরির খাল সমূহ পুনঃখননে প্রস্তাবনা প্রেরণের নির্দেশ দেন।
এদিকে চরফ্যাশন উপজেলার সর্বদক্ষিনের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন ঢালচর এর ভাঙ্গন কবলিত স্থান ও তারুয়া সী-বীচ পরিদর্শন করেন তিনি। ঢালচর ইউনিয়নের উত্তর মাথায় সিসি ব্লক ও জিও-ব্যাগ ফেলে মেঘনার ভয়াল থাবা হয়ে রক্ষা এবং ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস হতে পরিত্রানে ঢালচর ইউনিয়ন এর চারদিকে বেড়ীবাঁধ নির্মাণসহ দ্রæত একটি প্রকল্প প্রস্তাবনা দাখিলের জন্যেও পানি উন্নয়ন বোর্ড ভোলা-২ কে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ.এম. আমিনুল হক,সাবেক অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মোতাহার হোসেনসহ ভোলা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন ও সালাম হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ এবং জন সাধারণ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত