অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

বরযাত্রীবাহী ট্রলার ডুবি :মনপুরা ও লক্ষ্মীপুর মেঘনা থেকে ২ জনের জনের লাশ উদ্ধার

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২০ রাত ১১:০০

remove_red_eye

৬২১

মনপুরা প্রতিনিধি : নোয়াখালী হাতিয়ায় বরযাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ এক মহিলা ও এক শিশুর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। ট্রলার ডুবির ঘটনায় এই পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে ৫ শিশু জানিয়েছেন হাতিয়ার কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাহসিনুর রহমান। শনিবার সকালে ভোলার মনপুরার রামনেওয়াজ সংলগ্ন মেঘনা থেকে এক মহিলার লাশ ও লক্ষীপুরের রামগতির গজারিয়া সংলগ্ন মেঘনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মহিলার লাশটি হলো, হাতিয়ার আল-আমিন গ্রামের বাসিন্দা নাছির উদ্দিনের স্ত্রী জাকিয়া খাতুন (৫৫) ও উদ্ধার হওয়ায় শিশুটি হলো, হাতিয়া পূর্ব আজিম নগরের রিয়াজ উদ্দিনের মেয়ে নিহা আক্তার (১)।

কোস্টগার্ড ও পরিবার সূত্রে জানা যায়, এখনো নিখোঁ ৫ শিশু রয়েছেন। এদের মধ্যে ভোলার মনপুরার মহিউদ্দিনের মেয়ে নামিয়া আক্তার (৩) ও আবদুর রহিমের ছেলে মোঃ আলিফ (২)। এছাড়াও হাতিয়ার আল আমিন গ্রামের নাছির উদ্দিনের ছেলের পক্ষের নাতনি নুর নাহার (৩) ও মেয়ে পক্ষের নাতনি হালিমা খাতুন (৪)। অন্যজন হলেন বয়ার চরের মোঃ ইলিয়াসের ছেলে আমির হোসেন (দেড় বছর)।

ঘটনা সূত্রে জানা যায়, হাতিয়ার নলের চরের উত্তর আজিমপুর গ্রামের ইব্রাহীম সওদাগরের মেয়ে তাছলিমা আক্তারের (২১) সাথে গত সোমবার মনপুরার ঢালচরের বেলাল মেস্তুরীর ছেলে ফরিদ উদ্দিনের বিয়ে হয়। পরদিন মঙ্গলবার তাছলিমাকে আনুষ্ঠানিকভাবে ট্রলারযোগে বরের বাড়িতে নেওয়া হচ্ছিল। বেলা দেড়টার দিকে হাতিয়াার চেয়ারম্যান ঘাটের দক্ষিণ- পশ্চিমে মেঘনার প্রবল ¯্রােতে ট্রলারটি উল্টে যায়। সেটি রামগতির টাংকির ঘাটে ভেসে যায়। সেখানে জেলেরা নববধূ তাছলিমা সহ ৫ জনের লাশ উদ্ধার করে। পরে হাতিয়ার চানন্দি ঘাটে দুইটি লাশ পাওয়া যায়। শুক্রবারে একজনের লাশ পাওয়া যায়। শনিবার সকালে দুই জনের লাশ পাওয়া যায়। এনিয়ে ১০ জনের লাশ পাওয়া গেলেও এখনো ৫ শিশু নিখোঁজ রয়েছেন।

এই ব্যাপারে উদ্ধার অভিযানে দায়িত্বে থাকা হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার তাহসিনুর রহমান জানান, শনিবার সকালে ভোলার মনপুরার রামনেওয়াজ সংলগ্্্্্œ মেঘনা থেকে এক মহিলার ও লক্ষীপুর রামগতির গজারিয়া থেকে উদ্ধার হওয়া শিশুর লাশের শনাক্ত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ ৫ শিশুর উদ্ধারে কোস্টগার্ড অভিযান অব্যাহত রয়েছে।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...