অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

গবেষণা প্রতিবেদন: ভোলাসহ উপকূলের ৯ জেলায় দেশের সর্বোচ্চ ইলিশ ধরা পড়ে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২০ রাত ০৯:৪০

remove_red_eye

৮৮৭

বাংলার কন্ঠ প্রতিবেদক : অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে টেকসই মৎস্যস¤পদ বিনির্মাণেনারীর অংশগ্রহণের বিকল্প নেই এবং তাদের আর্থ সামাজিক উন্নয়ন আবশ্যক। বাংলাদেশে নারীদের জন্য যথেষ্ট সুযোগ-সুবিধা রয়েছে। সেই সুবিধাকে কাজে লাগিয়ে জলকৃষি ও মৎস্যচাষের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে হবে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি কনফারেন্স হলে টেকসই মৎস্যস¤পদ বিনির্মাণে নারীর অংশগ্রহণ এবং নারীর আর্থ সামাজিক উন্নয়ন আবশ্যক শিরোনামের গবেষণা প্রতিবেদন প্রকাশ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেছেন- জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ। প্রতিবছর কক্সবাজার থেকে ৩৬ হাজার ৮০০ মে.টন ইলিশ আহরণ হয়। সারাদেশের ৯টি উপক‚লীয় জেলার মধ্যে কক্সবাজার, ভোলা ও বাগেরহাটে সর্বোচ্চ ইলিশ ধরা পড়ে।

র‌্যাংকিংয়ে সারাদেশের মধ্যে কক্সবাজার থেকে ৩৬ হাজার  ৮০০ মে.টন, ১২.৯৩ শতাংশ ইলিশ আহরণ হয়। এবং সারাদেশে মধ্যে কক্সবাজারের অবস্থান পঞ্চম। বরিশাল বিভাগের মধ্যে ভোলা এবং বরগুনা সবচেয়ে বেশি ইলিশ সরবরাহ করে থাকে। গত অর্থবছরে ভোলা থেকে ১ লক্ষ ৬১ হাজার ৮৩২ মে.টন এবং বরগুনা থেকে ৭০ হাজার ২৩৭ মে.টন ইলিশ সরবরাহ করা হয়। অন্যদিকে বাগেরহাট হচ্ছে চিংড়ি চাষের অন্যতম প্রধান এলাকা। এ তথ্য গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়। কক্সবাজার, ভোলা ও বাগেরহাট এই তিনটি উপক‚লীয় জেলা নিয়ে জরীপ কার্যক্রম চালিয়েছে দেশের অন্যতম বেসরকারি সংস্থা (এনজিও) কোস্ট ট্রাস্ট। প্রতিবেদনটিতে উল্লেখ হয়েছে- কক্সবাজার সদরের খুরুশকুল, পিএমখালী, ভোলা সদরের ধনিয়া, ভেদুরিয়া, বাগেরহাট সদরের শরণখোলার যাত্রাপুর, ষাটগম্বুজ ও সাউথখালীতে বসবাসকারী মানুষের প্রায় ৪০ শতাংশ জেলে। এই অনুপাত কক্সবাজারে ৬৬.৯৯ শতাংশ। জরীপকৃত এলাকার মোট পরিবারের মধ্যে জেলে পরিবারের সংখ্যা ৭৯৯৪ টি, যা প্রায় ৩৯.৭৮ শতাংশ। এবং কক্সবাজার সদরের খুরুশকুলে মোট ১১৪০ পরিবারের মধ্যে ৯৫৫ জেলে পরিবার। পিএমখালীতে ৯৮০ পরিবারে জেলে পরিবারের সংখ্যা ৪৬৫ টি। জনসুরক্ষা মঞ্চ কক্সবাজার’র সাধারণ স¤পাদক সাংবাদিক ইমাম খাইরের সভাপতিত্ব ও কোস্ট ট্রাস্টের জেন্ডার এন্ড অ্যাকুয়াকালচার প্রকল্পের সহ-সমন্বয়কারী সোহেল মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা মহিলা বিষয়ক উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইকরামুল্লাহ চৌধুরী,  কক্সবাজার সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, সদর উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন। এতে পিএমখালী ও খুরুশকুলের অর্ধশতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তারা নিজেদেরকে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে কোস্ট ট্রাস্টের মতো অন্যান্য সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহŸান জানান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...