অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় আমন ধানের বাম্পার ফলন

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২০ রাত ০৯:৪৭

remove_red_eye

৯৭৫

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। জেলার ৭ উপজেলায় আমনের মোট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯৭৫ হেক্টর জমিতে। যার বিপরীতে আবাদ হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৭৮ হেক্টর। যা টার্গেটের চেয়ে ৪শ ৩ হেক্টর জমি বেশি। ইতোমধ্যে জমির ৭৫ ভাগ ধান কাটা হয়েছে। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শতভাগ জমির ধান কাটা স¤পন্ন হবে। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।নির্ধারিত জমি থেকে ৪ লাখ ৫৭ হাজার ২৬৭ মেট্রিক টন চাল উৎপাদনের টার্গেট নেওয়া হয়েছে। আর কাটা ৭৫ ভাগ জমি থেকে ৩ লাখ ৮৯ হাজার ২৪০ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। বাকি ২৫ ভাগ জমি থেকে উৎপাদনকৃত চাল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ জানায়।
কৃষি কর্মকর্তারা জানান, জেলায় মোট আমন আবাদের মধ্যে উফশীর আবাদ হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২৫৮ হেক্টর ও স্থানীয় হয়েছে ১৬ হাজার ১২০ হেক্টর। এখানে সাধারণত উফশীর মধ্যে ব্রীধান-৫১, ৫২, ৭৬, ৭৭, বিআর ২২, ২৩, স্বর্ণা ও স্থানীয়র মধ্যে কালিজিরা সুগন্ধী, সাদা মোটা, মোটা চাপলাইস, কাজল সাইল জাতের আমন বেশি আবাদ করা হয়। এছাড়া এবছর ২১০টি আমনের প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। তারা আরো জানান, ভোলা দ্বীপ জেলা হওয়াতে এখানে একটু দেরিতে ফসল ফলানো হয়। এবছর বর্ষা মৌসুমের প্রথম দিকে বৃষ্টিপাত কম হওয়ায় কৃষকরা বিলম্ব করে বীজতলা তৈরি করে। আগস্টের প্রথম সপ্তাহ থেকে এখানে আমন আবাদ কার্যক্রম শুরু হয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে।উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা মো: হুমায়ুন কবির  জানান, চাল উৎপাদনে উফশীতে হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা ছিলো ২ দশমিক ৮ মেট্রিকটন করে, সেখানে উৎপাদন হচ্ছে ৩ দশমিক ১ মেট্রিক টন। একইভাবে স্থানীয় জাতে টার্গেট ছিলো ১ দশমিক ৮ মেট্রিকটন, আর উৎপাদন পাওয়া যাচ্ছে ২ মেট্রিক টন করে। সেই হিসেবে জেলায় আমনের বা¤পার ফলন বলা যায়।সদর উপজেলার শীবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার কৃষক আল-আমিন, জাফর হোসেন, রহমত আলী ও আব্দুল খালেক বলেন, তারা প্রত্যেকে এক একর করে জমিতে আমন আবাদ করেছেন। ইতোমধ্যে ৮০ ভাগ ধান কাটা হয়েছে তাদের। চারা রোপণের প্রথম দিকে বৃষ্টিপাত ও প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হলেও শেষ পর্যন্ত ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ সেবা পেয়েছেন বলে জানান তারা।কৃষি স¤প্রসারণ ধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মো: রাসেদ হাসনাত জানান, এবছর জেলায় সবচেয়ে বেশি আবাদ হয়েছে উফশীর মধ্যে স্বর্ণা ২৮ হাজার ৮২ হেক্টর, ব্রীধান ৫২ হয়েছে ২৬ হাজার ৮০৭ হেক্টর, বিআর-২৩ হয়েছে ১৮ হাজার ২৫০ হেক্টর। এছাড়া স্থানীয় জাতের মধ্যে কালিজিরা সুগন্ধী হয়েছে ২ হাজার হেক্টর, রাজা সাইল ১৯২০, মোটা চাপলাইস ১৬৫০ হেক্টর। তিনি আরো জানান, আমাদের পক্ষ থেকে কৃষকদের সারিবদ্ধ চারা রোপণ, সুসম মাত্রায় সার প্রয়োগসহ সব ধরনের পরামর্শ সেবা প্রদাণ করা হয়েছে। এছাড়া যে সময়টাতে ধানে পোকার আক্রমণ হতে পারে সেই সময়ে আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা সর্বাাত্বক সচেষ্ট থাকার কারণে রোগ-বালাই তেমন হয়নি । এবছর ধানের দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন বলে মনে করেন তিনি।

ভোলায় আমন ধানের
বা¤পার ফলন

হাসনাইন আহমেদ মুন্না \ ভোলা জেলায় চলতি মৌসুমে আমন ধানের বা¤পার ফলন হয়েছে। জেলার ৭ উপজেলায় আমনের মোট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯৭৫ হেক্টর জমিতে। যার বিপরীতে আবাদ হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৭৮ হেক্টর। যা টার্গেটের চেয়ে ৪শ ৩ হেক্টর জমি বেশি। ইতোমধ্যে জমির ৭৫ ভাগ ধান কাটা হয়েছে। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শতভাগ জমির ধান কাটা স¤পন্ন হবে। ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।নির্ধারিত জমি থেকে ৪ লাখ ৫৭ হাজার ২৬৭ মেট্রিক টন চাল উৎপাদনের টার্গেট নেওয়া হয়েছে। আর কাটা ৭৫ ভাগ জমি থেকে ৩ লাখ ৮৯ হাজার ২৪০ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। বাকি ২৫ ভাগ জমি থেকে উৎপাদনকৃত চাল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ জানায়।
কৃষি কর্মকর্তারা জানান, জেলায় মোট আমন আবাদের মধ্যে উফশীর আবাদ হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২৫৮ হেক্টর ও স্থানীয় হয়েছে ১৬ হাজার ১২০ হেক্টর। এখানে সাধারণত উফশীর মধ্যে ব্রীধান-৫১, ৫২, ৭৬, ৭৭, বিআর ২২, ২৩, স্বর্ণা ও স্থানীয়র মধ্যে কালিজিরা সুগন্ধী, সাদা মোটা, মোটা চাপলাইস, কাজল সাইল জাতের আমন বেশি আবাদ করা হয়। এছাড়া এবছর ২১০টি আমনের প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। তারা আরো জানান, ভোলা দ্বীপ জেলা হওয়াতে এখানে একটু দেরিতে ফসল ফলানো হয়। এবছর বর্ষা মৌসুমের প্রথম দিকে বৃষ্টিপাত কম হওয়ায় কৃষকরা বিলম্ব করে বীজতলা তৈরি করে। আগস্টের প্রথম সপ্তাহ থেকে এখানে আমন আবাদ কার্যক্রম শুরু হয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলে।উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা মো: হুমায়ুন কবির  জানান, চাল উৎপাদনে উফশীতে হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা ছিলো ২ দশমিক ৮ মেট্রিকটন করে, সেখানে উৎপাদন হচ্ছে ৩ দশমিক ১ মেট্রিক টন। একইভাবে স্থানীয় জাতে টার্গেট ছিলো ১ দশমিক ৮ মেট্রিকটন, আর উৎপাদন পাওয়া যাচ্ছে ২ মেট্রিক টন করে। সেই হিসেবে জেলায় আমনের বা¤পার ফলন বলা যায়।সদর উপজেলার শীবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার কৃষক আল-আমিন, জাফর হোসেন, রহমত আলী ও আব্দুল খালেক বলেন, তারা প্রত্যেকে এক একর করে জমিতে আমন আবাদ করেছেন। ইতোমধ্যে ৮০ ভাগ ধান কাটা হয়েছে তাদের। চারা রোপণের প্রথম দিকে বৃষ্টিপাত ও প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হলেও শেষ পর্যন্ত ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ সেবা পেয়েছেন বলে জানান তারা।কৃষি স¤প্রসারণ ধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মো: রাসেদ হাসনাত জানান, এবছর জেলায় সবচেয়ে বেশি আবাদ হয়েছে উফশীর মধ্যে স্বর্ণা ২৮ হাজার ৮২ হেক্টর, ব্রীধান ৫২ হয়েছে ২৬ হাজার ৮০৭ হেক্টর, বিআর-২৩ হয়েছে ১৮ হাজার ২৫০ হেক্টর। এছাড়া স্থানীয় জাতের মধ্যে কালিজিরা সুগন্ধী হয়েছে ২ হাজার হেক্টর, রাজা সাইল ১৯২০, মোটা চাপলাইস ১৬৫০ হেক্টর। তিনি আরো জানান, আমাদের পক্ষ থেকে কৃষকদের সারিবদ্ধ চারা রোপণ, সুসম মাত্রায় সার প্রয়োগসহ সব ধরনের পরামর্শ সেবা প্রদাণ করা হয়েছে। এছাড়া যে সময়টাতে ধানে পোকার আক্রমণ হতে পারে সেই সময়ে আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা সর্বাাত্বক সচেষ্ট থাকার কারণে রোগ-বালাই তেমন হয়নি । এবছর ধানের দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন বলে মনে করেন তিনি।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...