চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২০ রাত ১১:১১
৬৮৫
চরফ্যাশন প্রতিনিধি : সদ্যবিধবা নারীকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে। উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদ্যবিধবা ওই নারী অভিযোগ করে বলেন, একই এলাকার মোজাম্মেল মিঝির ছেলে মোসলেহ উদ্দিন মুসা তাকে দীর্ঘদিন ধরে মুঠোফোনে ফোন দিয়ে বিভিন্নভাবে অবৈধ শারীরিক সম্পর্ক করার জন্য এবং সরাসরি ওই নারীর বাড়িতে গিয়েও প্রস্তাব দিচ্ছে। ওই নারী আরও বলেন, আমার স্বামী করোনাকালীন সময়ে অসুস্থ হয়ে মারা গেলে কিছুদিন পর থেকেই মুসা আমার মোবাইল ফোনে কল দিয়ে বিয়ের প্রস্তাবসহ খারাপ অশালীন কথাবার্তা বলে আসছে। গত প্রায় ১৫দিন পূর্বে সে আমার বাড়িতে এসেছিলো। আমি তখন রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলাম। মুসা এসে আমার মুখে হাত দিয়ে গাল টেনে দিয়ে আমাকে জড়িয়ে ধরে এবং খারাপ কথাবার্তা বলে। এসময় আমি ডাক চিৎকার দিলে সে কৌশলে পালিয়ে যায়। এছাড়াও আমি আমায় বাপের বাড়িতে গেলেও সে আমাকে ফোন দিয়ে বিরক্ত করে আসছে। এমন পরিস্থিতিতে বিষয়টি আমার পরিবার ও স্বজনদের জানাই এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও লম্পট মুসার কুকর্মের কোনো বিচার পাইনি। সদ্যবিধবা নারীকে যৌন হেনস্থার বিষয়টি অস্বীকার করে মুসা জানান, ওই নারী আমার দূরসম্পর্কের ভাবি হয়। আমি তার দেবর হিসেবে তার বাড়িতে গেলে রান্নাঘরে গিয়ে কি রান্না হচ্ছিলো ভাবিকে জিজ্ঞেস করি। এবং দুষ্টমি করে ভাবির মুখে হাত দিয়ে গাল টেনে দেই। তবে বিষয়টি নিয়ে জলঘোলা হলে আমার বাবা ও মা গিয়ে দুঃখ প্রকাশ করে তাদের কাছে ক্ষমা চান।
এদিকে স্থানিয় এলাকাবাসী মুসার সম্পর্কে জানান, মুসা বিবাহিত এবং তার ছেলেমেয়ে আছে। লম্পটের মতো সদ্যবিধবা নারীকে যৌন হয়রানি করা মোটেও উচিত হয়নি। মুসার মতো এরকম লম্পটদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা উচিত বলেও মন্তব্য করেন এলাকার প্রবীণ ব্যক্তিরা।
শশিভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, যৌন হয়রানি বা ইভটিজিং এর স্বীকার ওই নারী থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিবে।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক